জেলের ভেতর দুই বন্দির উদ্দাম নাচ, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ , ০৯:৪৮ পিএম


জেলের ভেতর দুই বন্দির উদ্দাম নাচ, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত রাঁচির বিরসা মুন্ডা কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁস হয়েছে এক চাঞ্চল্যকর ভিডিও। সেখানে দেখা গেছে, জেলের ভেতরে দুই বন্দি জোরে বাজতে থাকা গানের তালে নাচ করছেন। তাদের এই “উদ্দাম নাচের” ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, বিশাল এক ঘরের মেঝেতে বিছানা পাতা ও মশারি টাঙানো। দুই বন্দির পরনে হাফ প্যান্ট ও টি-শার্ট, গলায় কাপড় জড়ানো। তারা গানের তালে তালে নাচছেন, আর পাশে বসে কেউ একজন মোবাইলে কথা বলছেন ও খাবার খাচ্ছেন। পুরো দৃশ্যটি ধারণ করে পোস্ট করা হয় ‘Sunny Sharad’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ওই দুই বন্দির নাম বিধু গুপ্ত ও ভিকি ভালোতিয়া। বিধু অভিযুক্ত কোটি কোটি টাকার মদ কেলেঙ্কারিতে, আর ভিকি জড়িত জিএসটি দুর্নীতির মামলায়। এই দুইজনকেই ওই ভিডিওতে জেলের ভিতরে নাচতে দেখা গেছে।

বিজ্ঞাপন

ভিডিও ভাইরাল হওয়ার পর জেল প্রশাসন নড়েচড়ে বসেছে। ইতোমধ্যে দুই জেল আধিকারিককে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলের ভিতরে কীভাবে বন্দিরা মোবাইল ব্যবহার ও এমন সুবিধা পাচ্ছেন, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

 

তবে ভিডিওটির সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, তারা ভিডিওটির সত্যতা যাচাই করেনি।

বিজ্ঞাপন

এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, জেলের নিরাপত্তা ব্যবস্থায় এমন ঢিলেঢালা পরিস্থিতি কীভাবে সম্ভব? বড় অপরাধে অভিযুক্ত বন্দিরা কি বিশেষ সুবিধা পাচ্ছেন?

রাঁচির এই ঘটনার পর দেশজুড়ে আবারও আলোচনায় এসেছে ভারতের কারাগার ব্যবস্থাপনা ও ভিআইপি বন্দিদের সুবিধা প্রাপ্তি বিষয়টি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission