ইউক্রেনে রাতভর রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

রোববার, ০৯ নভেম্বর ২০২৫ , ০৯:৪২ এএম


ইউক্রেনে রাতভর রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১১
রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেনের একটি ভবনে। সংগৃহীত ছবি

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশজুড়ে গত শুক্রবার (৭ নভেম্বর) রাতে রাশিয়া ৪৫০টিরও বেশি বিস্ফোরকবোঝাই ড্রোন ও ৪৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে কয়েকটি ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও আবাসিক ভবনে আঘাত হানায় নিহত হয়েছেন অন্তত ১১ জন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বিবিসি জানিয়েছে, দিনিপ্রো শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলায় দুইজন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। জাপোরিঝঝিয়ায় রুশ হামলায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রাতভর রাজধানী কিয়েভসহ ইউক্রেনের ২৫টি জায়গায় রুশ হামলার খবর মিলেছে।

আরও পড়ুন

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো টেলিগ্রামে বলেছেন, রুশ হামলায় দেশটির পোলতাভা, খারকিভ ও কিয়েভ অঞ্চলে প্রধান জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের কাজ চলছে।

বিজ্ঞাপন

ইউক্রেনের বিমানবাহিনী গতকাল শনিবার(৮ নভেম্বর) সকালে জানায়, এক রাতে রাশিয়া যে ৪৫০টির বেশি ড্রোন ও ৪৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তার মধ্যে ৯টি ক্ষেপণাস্ত্র ও ৪০৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তবে ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলার কথা অস্বীকার করেছে রাশিয়া। দেশটি দাবি করেছে, ইউক্রেনের সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু বানিয়েই হামলা করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী শুক্রবার রাতে ইউক্রেনের ৭৯টি ড্রোন ভূপাতিত করেছে। 

বিজ্ঞাপন

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission