বিস্ফোরণের আগে কী ঘটেছিল নয়াদিল্লিতে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ১০:৪৬ পিএম


বিস্ফোরণের আগে কী ঘটেছিল নয়াদিল্লিতে
সংগৃহীত ছবি

ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রোস্টেশনের ১ নম্বর গেটের কাছে গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে আটজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকে। এ সময় আশপাশের তিন থেকে চারটি যানবাহনে আগুন ধরে যায়। 

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) নয়াদিল্লি ফায়ার সার্ভিসের (ডিএফএস) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

দিল্লি পুলিশের উপপ্রধান কর্মকর্তা এ কে মালিক সাংবাদিকদের জানিয়েছেন, লালকেল্লা এলাকার সুভাষ মার্গ নামের সড়কে সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে সেখানে ৬টা ৫০ মিনিটে ট্রাফিক সিগন্যালের কারণে গাড়ির গতি ধীর ছিল। এর পাঁচ মিনিটের মধ্যে সিগন্যালের কারণে আটকে থাকা একটি গাড়ি থেকে ঘটেছে বিস্ফোরণ।

বিজ্ঞাপন

তিনি জানান, সিগন্যালের সময় ধীর গতিতে সুভাষ মার্গের একদম সামনের দিকে ধীর গতিতে এগিয়ে আসে একটি হুন্দাই আই-২০ গাড়ি। ওই গাড়িটি থেকেই ঘটে বিস্ফোরণ।

নয়াদিল্লির উপ পুলিশ কমিশনার সতীশ গোলচা সাংবাদিকদের জানিয়েছেন, গাড়িটিতে বিস্ফোরণের পর সেটির আশেপাশে থাকা অন্তত ২০টি গাড়িতে আগুন ধরে যায়।   

বিজ্ঞাপন

তিনি আরও জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করেছিলেন। কমিশনারের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী নিয়মিত যোগাযোগ রাখছেন। তার সঙ্গে প্রতি মুহূর্তে আপডেট ভাগ করে নিচ্ছে পুলিশ। প্রসঙ্গত, বিস্ফোরণের পরে অমিত শাহর কাছ থেকে এই বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

বিস্ফোরণ ঘটার কিছুক্ষণের মধ্যেই অবশ্য এগিয়ে এসেছিল ফায়ার সার্ভিস। এ কে মালিক জানিয়েছেন, বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তা এখনও উল্লেখ করেনি পুলিশ। তবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত গাড়িবোমা বিস্ফোরণ এবং যা বিস্ফোরিত হয়েছে, সেটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ধরনের বোমা।

দিল্লি পুলিশ বলেছে, লাল কেল্লার কাছে অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পরপরই আহতদের উদ্ধার করে পাশের লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতালে নেওয়া হয়। সেখানে আটজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

বিস্ফোরণ স্থলের ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের তীব্রতায় একটি ভ্যানের দরজা উড়ে গেছে এবং একটি গাড়ি একেবারে বিধ্বস্ত হয়েছে। এছাড়া আরেকটি গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে চুরমার হয়ে গেছে।

নয়াদিল্লির ফায়ার সার্ভিস বলেছে, লাল কেল্লার মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসের অন্তত ২০টি গাড়ি সেখানে পাঠানো হয়েছে। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং ওই এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission