সৌদি আরব ২০২৬ সালের হজে গুরুতর অসুস্থ ব্যক্তিদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে। ক্যানসার, হৃদরোগ, কিডনি, জটিল ফুসফুস ও লিভার রোগ, সংক্রামক রোগসহ বিভিন্ন জটিল অসুস্থতা থাকা ব্যক্তিদের হজে যাওয়া সম্পূর্ণভাবে বন্ধ করা হবে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় কিডনি রোগ বা ডায়ালাইসিস গ্রহণকারী, হৃদরোগে শারীরিক সক্ষমতা সীমিত রোগী, স্নায়ু ও মানসিক জটিলতা যেমন স্মৃতিভ্রংশ, ডিমেনশিয়া, গুরুতর প্রতিবন্ধিতা, আলঝেইমার, মৃগীরোগ, হুপিং কাশি, যক্ষ্মা, ভাইরাল হেমোরেজিক জ্বর এবং গর্ভবতী নারীরা হজে অংশগ্রহণ করতে পারবেন না।
এছাড়াও, গুরুতর অসুস্থ হজযাত্রীদের ফেরত পাঠানোর নীতিও কার্যকর করা হয়েছে, যেখানে ফেরত খরচ যাত্রীকেই বহন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অসুস্থদের ফিটনেস সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, সৌদি মনিটরিং টিম প্রতিটি হজযাত্রীর ফিটনেস সার্টিফিকেট যাচাই করবে।
এই কঠোর পদক্ষেপের মাধ্যমে সৌদি আরব হজ যাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে।
আরটিভি/এসকে




