ক্যালিফোর্নিয়ার বিগ সুর এলাকার গারাপাতা স্টেট বিচে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে পাঁচ বছর বয়সী এক মেয়ে বিশাল ঢেউয়ের তাড়া খেয়ে সমুদ্রের গভীরে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে ৩৯ বছর বয়সী কানাডীয় ইউজি হু সঙ্গে সঙ্গে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন।
ইউজি মেয়ে উদ্ধার করতে সক্ষম হলেও, তিনি নিজে বড় ঢেউয়ের তোড়ে ভেসে যান। মেয়ের মা ও সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে, তবে তিনি অল্পের জন্য বেঁচে ফিরেন। পরে স্থানীয় একজন লাইফগার্ড এবং প্রত্যক্ষদর্শীরা ইউজিকে সমুদ্র থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মেয়েটির নিথর দেহ পরে উদ্ধার করা হয়।
প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় সমুদ্রের ঢেউ ১৫-২০ ফুট উচ্চতার ছিল। ইউজি হু নিজের মেয়েকে বাঁচাতে গিয়ে নিজের জীবন হারালেন। তার স্ত্রী প্রাথমিক চিকিৎসার পরে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে গেছেন।
আরটিভি/এসকে





