ইরানে ইউনেস্কো স্বীকৃত বনাঞ্চলে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

রোববার, ২৩ নভেম্বর ২০২৫ , ০৯:১৯ এএম


ইরানে ইউনেস্কো স্বীকৃত বনাঞ্চলে ভয়াবহ আগুন
বেশ কয়েকদিন ধরে চলমান বনাঞ্চলে আগুনের দৃশ্য। ছবি: এএফপি

ইরানের উত্তরাঞ্চলে অবস্থিত ইউনেস্কো স্বীকৃত ও বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত প্রাচীন হিরকানিয়ান বনাঞ্চলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। ৫০ মিলিয়ন বছর পুরোনো এই বনকে বাঁচাতে তেহরান পার্শ্ববর্তী দেশ তুরস্কের কাছে জরুরি সহায়তা চেয়েছে। শনিবার (২২ নভেম্বর) দেশটির শীর্ষ পরিবেশ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর আল আরাবিয়ার। 

বিজ্ঞাপন

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ, যার ফলে বাধ্য হয়েই বিদেশি বন্ধু রাষ্ট্রগুলোর দিকে হাত বাড়িয়েছে ইরান সরকার। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, নভেম্বরের শুরুর দিকে এই এলাকায় প্রথম আগুনের সূত্রপাত হয়। সে সময় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও গত ১৫ নভেম্বর তা পুনরায় ভয়াবহ আকার ধারণ করে।

আরও পড়ুন

ইরানের ভাইস প্রেসিডেন্ট শিনা আনসারি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, আজ তুরস্ক সরকার দুটি অগ্নিনির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার পাঠাচ্ছে। প্রয়োজন হলে রাশিয়ার কাছ থেকেও সহযোগিতা নেওয়া হতে পারে। বর্তমানে দুটি ইরানি ইলুশিন অগ্নিনির্বাপক বিমান, সাতটি হেলিকপ্টার এবং প্রায় ৪০০ দমকলকর্মী আগুন নেভানোর কাজ করছেন।

বিজ্ঞাপন

ইরানের বন কর্তৃপক্ষের প্রধান রেজা আফলাতুনি জানান,  অবৈধভাবে বাসস্থান নির্মাণের জন্য বন ধ্বংসের প্রচেষ্টা অথবা অননুমোদিত শিকারিদের অসতর্কতার কারণে এই আগুন লেগে থাকতে পারে।

উল্লেখ্য, ইউনেস্কো ২০১৯ সালে হিরকানিয়ান বনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করে। ইউনেস্কোর তথ্য অনুযায়ী, এই বন ৩ হাজার ২০০ প্রজাতির উদ্ভিদের আবাসস্থল এবং বনটির জীববৈচিত্র্য বিশ্ব পর্যায়ে অসাধারণ।

বিজ্ঞাপন

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission