
মিশরের রাজধানী কায়রোর প্রথম নারী বাসচালক ওম আব্দুল্লাহ। পর্দা করেই গণপরিবহন চালানোর পেশা বেছে নিয়েছেন ওম। খবর আরটিভি।
২০১৭ সালের শেষের দিকে তার স্বামীর মৃত্যুর পর বেঁচে থাকার তাগিদে এ পেশা বেছে নেন তিনি।
এ নিয়ে ওম আব্দুল্লাহ বলেন, ছেলেমেয়েদের বড় করার জন্য আয়ের পথ খুঁজছিলাম। তারপর গাড়ি চালানোর সিদ্ধান্ত নিই। গাড়ি চালানো একটি ভালো পেশা এবং আমি এটাকে ভালোবাসি। এ পেশায় আসার আগে আমি কখনও মিনিবাস চালাইনি। আমি কর্তৃপক্ষকে বললাম, আমি শিখতে চাই। শিখলে কোনো কিছুই কঠিন নয়।'
ওম আব্দুল্লাহ মনে করেন, তাকে অনুসরণ করে আরও অনেক নারী এ পেশায় যুক্ত হবেন।
উল্লেখ্য, মিশরে চলাচলের জন্য সাধারণ জনগণের অন্যতম মাধ্যম বাস।
আরও পড়ুন:
এপি/পি




