৭০ বছর বয়সে হাফেজ হলেন সৌদি নারী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ , ০২:৩১ পিএম


৭০ বছর বয়সে হাফেজ হলেন সৌদি নারী
ছবি: সংগৃহীত

সৌদি আরবের বাহা অঞ্চলে হামদাহ আল-গামেদী নামে এক নারী ৭০ বছর বয়সে কোরআন হিফজ সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ফলাহি সংস্থা তরতীল–এর তত্ত্বাবধানে পরিচালিত আঞ্চলিক হালকাতুত তাহফিজ আল-কুরআন কেন্দ্রের সহযোগিতায় হিফজ সম্পন্ন করেন তিনি। তবে এজন্য তার চেষ্টা করতে হয় দুই দশক।

বিজ্ঞাপন

সৌদি আরবের সংবাদমাধ্যম আখবার ২৪-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

এতে বলা হয়েছে, পারিবারিক দায়িত্ব, বয়সজনিত শারীরিক সমস্যা ও নানামুখী ব্যস্ততা সত্ত্বেও দীর্ঘদিনের আগ্রহ ও অধ্যবসায়ই তাকে লক্ষ্যপূরণে সফল করেছে। এ উপলক্ষে হিফজ কেন্দ্র তার সম্মানে বিশেষ অনুষ্ঠানও আয়োজন করে।

বিজ্ঞাপন

হাফেজার শিক্ষিকা বলেন, হামদাহ আল-গামেদী সত্যিকারের এক উদাহরণ। নিয়মিত উপস্থিতি, অদম্য ইচ্ছাশক্তি ও দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি এই বয়সে এসে আল্লাহর কিতাব হিফজ করে দেখিয়েছেন।

তরতীল সংস্থার বোর্ড চেয়ারম্যান আলী আল সারুরসহ কর্মকর্তারা তার মনোবল ও নিষ্ঠার প্রশংসা করেন। সংগঠনটির পক্ষ থেকে প্রবীণ হাফেজার সম্মানে অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission