মাঝ আকাশে ২ বিমানের সংঘর্ষ, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ০১:২৫ পিএম


মাঝ আকাশে ২ বিমানের সংঘর্ষ, অতঃপর...
সিডনির কাছে মাঝ আকাশে দুটি হালকা বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনির কাছে মাঝ আকাশে দুটি হালকা বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি বিমান বিধ্বস্ত হয়ে তার পাইলট নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৩০ নভেম্বর) সকালে সিডনির দক্ষিণ পশ্চিমের ওয়েডারবার্নে বিমানবন্দরের কাছে ঝোপঝাড়ের মধ্যে বিধ্বস্ত বিমানটির পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা এএফপি-কে অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে, তারা জানতে পারে যে দুটি ছোট বিমান মাঝ আকাশে ধাক্কা খায়। এরপর একটি বিমান কাছেই ঝোপঝাড়ে বিধ্বস্ত হয়।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ান এসোসিয়েট প্রেস জানিয়েছে, দুর্ঘটনাস্থলে একজন পাইলটের মরদেহ পাওয়া গেলেও, এই ঘটনায় অন্য বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয় এবং ওই বিমানের পাইলটের কোনো ক্ষতি হয়নি। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) এই ঘটনায় তাৎক্ষণিক একটি তদন্ত টিম গঠন করেছে। তদন্তকারীরা দুর্ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করবেন এবং সংঘর্ষের কারণ অনুসন্ধান করবেন।

এটিএসবি তদন্তকারী দলটি দুর্ঘটনাস্থলের মানচিত্র তৈরি করবেন, বিমানটির ধ্বংসাবশেষ ও ক্ষতি পরীক্ষা করবেন। তারা প্রয়োজনীয় অংশগুলো সংগ্রহ করে আরও বিশদ বিশ্লেষণ করবেন।

বিজ্ঞাপন

এটিএসবি জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তারা দুর্ঘটনার এলাকা জনসাধারণকে এড়িয়ে যেতে অনুরোধ করেছে, যাতে বিস্তারিত অনুসন্ধান কাজ নির্বিঘ্নে চালানো যায়।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission