কারাবন্দী ইমরান খানকে কড়া হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ০৯:৪০ পিএম


কারাবন্দী ইমরান খানকে কড়া হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর
বাঁয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, ডানে জেনারেল আহমেদ শরীফচৌধুরী। ছবি সংগৃহীত

কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানের প্রতি এক অভূতপূর্ব ও কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশটির সেনাবাহিনী। ইমরানের বিরুদ্ধে ‘সেনা বিরোধী বক্তব্য’ দেওয়ার অভিযোগ তুলে পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক (ডিজি আইএসপিআর) প্রশ্ন তুলেছেন, তুমি নিজেকে কী মনে করো?  

বিজ্ঞাপন

শুক্রবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, সেনা বিরোধী বক্তব্য তৈরি এবং তা ছড়িয়ে দেওয়া রাজনীতির আওতার বাইরে চলে গেছে এবং এটি এখন জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে উঠেছে। খবর জিও নিউজের। 

আরও পড়ুন

এই তীব্র প্রতিক্রিয়ার সূত্রপাত হয় বুধবার, যখন ইমরানের একটি এক্স পোস্টে সরাসরি সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের নীতির তীব্র সমালোচনা করা হয়। ওই পোস্টে ইমরান অভিযোগ করেন, আসিম মুনিরের নীতি পাকিস্তানের জন্য বিপর্যয়কর এবং তার নীতির কারণেই সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। ইমরান আরও অভিযোগ করেন যে, সেনাপ্রধান কেবল পশ্চিমা শক্তিগুলোকে খুশি করার জন্য কাজ করছেন এবং ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা উস্কে দিচ্ছেন।

বিজ্ঞাপন

ইমরানের এমন মন্তব্যের পরপরই সংবাদ সম্মেলনে জেনারেল শরীফ পাল্টা আক্রমণ করেন। তিনি বলেন, এই হুমকি একজন ভ্রান্ত ব্যক্তির ভ্রান্ত মানসিকতা থেকে উদ্ভূত, যে নিজের অহংকারের কাছে বন্দী হয়ে পড়েছে। তিনি মনে করেন যে, তার ইচ্ছা পাকিস্তান রাষ্ট্রের চেয়েও বড়।

তিনি আরও বলেন, তার অহংকার, আকাঙ্ক্ষা এবং হতাশা এতটাই বেড়ে গেছে যে, তিনি মনে করেন তাকে ছাড়া পৃথিবী শেষ হয়ে যাবে।

বিজ্ঞাপন

জেনারেল আহমেদ শরীফ উল্লেখ করেন, সেই ব্যক্তির (ইমরান) বক্তব্যটি আর রাজনীতির বিষয় নয়, বরং জাতীয় নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে দুর্নীতি, সন্ত্রাসসহ একাধিক মামলার বিচার নিয়ে কারাবন্দী রয়েছেন।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission