কেন দেখা মাত্রই এই মাছ মেরে ফেলতে হবে 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ১১:০৯ এএম


কেন দেখা মাত্রই এই মাছ মেরে ফেলতে হবে 
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সমুদ্রবিজ্ঞানীরা সম্প্রতি এমন এক ভয়ংকর মাছের সন্ধান পেয়েছেন, যা পানির বাইরে ডাঙায় উঠে টিকে থাকতে পারে। মাছটির নাম স্নেকহেড ফিশ, সাপের মতো চেহারার কারণে এ নামকরণ। গবেষকদের তথ্যমতে, এর শ্বাসতন্ত্র এমনভাবে গঠিত যে পানির পাশাপাশি বাতাস থেকেও শ্বাস নিতে পারে। তাই পানি থেকে উঠে কিছুটা সময় স্থলভাগেও বেঁচে থাকতে সক্ষম।

বিজ্ঞানীরা জানান, যুক্তরাষ্ট্রে প্রথম ১৯৯৭ সালে ক্যালিফোর্নিয়ার সান বার্নাডিনোর সিলভারহুড লেকে এ মাছ ধরা পড়ে। ধারণা করা হয়, এর উৎপত্তি পূর্ব এশিয়ায়। দীর্ঘদিন পরে জর্জিয়ায় আবারও এই মাছের খোঁজ মিলেছে, যা বিশেষজ্ঞদের বিস্মিত করেছে।

স্নেকহেড ফিশের খাদ্যাভ্যাসও উদ্বেগজনক। এটি ছোট মাছ, জলজ প্রাণী, এমনকি ছোট ইঁদুরও খেতে পারে। দৈর্ঘ্যে প্রায় তিন ফুট পর্যন্ত বড় হয় এবং ওজন ১৮ পাউন্ড পর্যন্ত হতে পারে। ধারালো দাঁত এবং আক্রমণাত্মক আচরণের কারণে শিকার ধরতে এটি খুবই দক্ষ।

মেরিল্যান্ড প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, এই মাছ স্থানীয় জলজ জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। তাই যুক্তরাষ্ট্রে স্নেকহেড ফিশ দেখা মাত্রই মেরে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে, যেন পরিবেশের ক্ষতি প্রতিহত করা যায়।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission