
বাংলাদেশ দূতাবাস, আম্মানের উদ্যোগে শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ইরবিদের আল হাসান ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের জেআইইসি হলে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে পোস্টাল ভোট পদ্ধতি বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব নুরে হেলাল সাইফুর রহমান উপস্থিত থেকে পোস্টাল ভোটের নিবন্ধন, ভোট প্রদানের ধাপ ও করণীয়সহ গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন প্রদান করেন।
এ ছাড়াও পোস্টাল ভোট বিডির উপর নির্মিত একটি তথ্যবহুল তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যা অংশগ্রহণকারীদের প্রক্রিয়াটি আরও পরিষ্কারভাবে বুঝতে সহায়তা করে।
জর্ডানের ইরবিদ, সাহাব ও আল-দুলাইল অঞ্চলে অবস্থিত বিভিন্ন পোশাক কারখানার বাংলাদেশি প্রতিনিধি ও প্রবাসী কর্মীরা সভায় অংশগ্রহণ করেন।
আরটিভি/এসআর




