
ভ্যাটিকান সিটি, বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র, এক বিশেষ কারণে বিশ্বের দৃষ্টিতে আলাদা। ১৯২৯ সালে স্বাধীনতা অর্জনের পর থেকে এখানে কোনো শিশুর জন্ম হয়নি। প্রায় একশ বছরের ইতিহাসে এ রাজ্যে নবজাতকের কান্না শোনা যায়নি।
ইতালির রাজধানী রোমের মাঝে অবস্থিত মাত্র ০.৪৯ বর্গকিলোমিটার আয়তনের এই রাষ্ট্রটির নাগরিক সংখ্যা প্রায় ৮০০ থেকে ৯০০ এর মধ্যে। তবে এই সংখ্যা জন্ম বা মৃত্যুর কারণে পরিবর্তিত হয় না, বরং নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগের ওপর নির্ভর করে ওঠানামা করে।
বিশেষ কারণ হলো, এখানে স্থায়ী নাগরিকত্ব নেই। ভ্যাটিকানের অধিকাংশ বাসিন্দা ক্যাথলিক চার্চের ধর্মযাজক, যাদের পরিবার বা সন্তান নেই। প্রসবের জন্য এখানে কোনো হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রও নেই। তাই গর্ভবতী কেউ থাকলে বা সন্তান জন্ম হলে সেটি ভ্যাটিকানের বাইরে, মূলত রোমে হয়।
জনসংখ্যা বৃদ্ধি বা জন্মহার শূন্য হলেও, ভ্যাটিকান সিটি ধর্ম, রাজনীতি ও ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আধুনিক যুগে এমন এক রাষ্ট্রের উপস্থিতি প্রমাণ করে যে বিশ্বের সব দেশের সমাজ কাঠামো একরকম নয়।
এই অনন্য রাষ্ট্রটি আজও আন্তর্জাতিক সম্প্রদায়ে তার গুরুত্ব অটুট রাখছে।
আরটিভি/এসকে




