ভারতে বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নতুন নোট উদ্ধার

আরটিভি নিউজ

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ , ০৩:৪৭ পিএম


ভারতে বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নতুন নোট উদ্ধার
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাইগঞ্জে দেশটির কাস্টমস বিভাগ বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নতুন নোট উদ্ধার করেছে। এগুলো সম্পূর্ণ নতুন এবং আগে কখনো ব্যবহার করা হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে দুই যুবককে ধাওয়া দিয়ে এই নোটগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটে যখন কাস্টমস বিভাগের একটি দল উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার ঠাকুরবাড়ি এলাকায় গোপন সংবাদ পেয়ে অভিযান চালায়। তারা দেখতে পান, দুই যুবক একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলে যাচ্ছিলেন। থামার জন্য বলা হলে যুবকরা থামার ভান করলেও হঠাৎ মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করে। কাস্টমস কর্মকর্তারা ধাওয়া দিলে যুবকেরা রাস্তায় বাংলাদেশি টাকার বাণ্ডিল ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।

তদন্তকালে ওই বাণ্ডিল থেকে মোট ৬০ হাজার নোট পাওয়া যায়, যার মোট মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। পুলিশ জানিয়েছে, এটি রাইগঞ্জে এখন পর্যন্ত উদ্ধারকৃত সবচেয়ে বড় পরিমাণ বাংলাদেশি টাকার চালান।

বিজ্ঞাপন

রাইগঞ্জ পুলিশ সুপার অনুজ কুমার দাস বলেন, পালিয়ে যাওয়া দুই যুবকের একজন ভলান্টিয়ারের জ্যাকেট পরা ছিল। এই পরিমাণ বাংলাদেশি টাকা আগে কখনো রাইগঞ্জে ধরা পড়েনি।

আরও পড়ুন

এখনো তদন্ত চলছে, যে কারণে বাংলাদেশি এই নোটগুলো ভারতে এসেছে তা নিশ্চিত হওয়া যায়নি। কাস্টমস ও পুলিশ প্রশাসন এ ব্যাপারে আরও খতিয়ে দেখতে কাজ করছে।

বিজ্ঞাপন

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission