তারেক রহমানের প্রত্যাবর্তনকে নির্বাচনের প্রেক্ষাপটে দেখা উচিৎ: ভারত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ , ০৯:৫৪ পিএম


তারেক রহমানের প্রত্যাবর্তনকে নির্বাচনের প্রেক্ষাপটে দেখা উচিৎ: ভারত
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই প্রত্যাবর্তনকে নির্বাচনের প্রেক্ষাপটে দেখা উচিত বলে মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

২৬ ডিসেম্বর শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক ভারতীয় সাংবাদিক তারেক রহমানের বাংলাদেশে ফেরত আসা নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, “ভারত বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনকে সমর্থন করে। তারেক রহমানের প্রত্যাবর্তনকেও সেই দৃষ্টিকোণ থেকে দেখা উচিত।”

বাংলাদেশের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নিয়ে প্রশ্ন করলে রণধীর জয়সওয়াল সংক্ষেপে বলেন, “ভারত বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে।”

বিজ্ঞাপন

সংখ্যালঘুদের বিরুদ্ধে অব্যাহত বৈরিতা নিয়ে প্রশ্নে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমরা এসবের নিন্দা জানাচ্ছি এবং অপরাধীদের বিচার নিশ্চিত হওয়ার প্রত্যাশা করছি।”

তবে ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন স্থানে বাংলাদেশের মিশন ও ভিসা সেন্টার ঘিরে সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার বিষয়ে কোনো মন্তব্য করেননি মন্ত্রণালয়ের মুখপাত্র।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এর আগে ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরেন তারেক রহমান। ঢাকার কেন্দ্রস্থলে তার সংবর্ধনা অনুষ্ঠানে লাখো বিএনপি নেতাকর্মী অংশ নেন। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission