মাত্র দুই সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিলোমিটার গতি অর্জন করে বিশ্বরেকর্ড গড়েছে চীন। দেশটির অতিদ্রুতগতির ম্যাগলেভ ট্রেনের একটি পরীক্ষামূলক ভিডিও সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকেরা এই পরীক্ষাটি চালান। পরীক্ষায় ব্যবহৃত ট্রেনটির ওজন এক হাজার টনের বেশি হলেও শক্তিশালী চৌম্বক প্রযুক্তির মাধ্যমে সেটিকে মাত্র দুই সেকেন্ডে সর্বোচ্চ গতিতে পৌঁছাতে সক্ষম হন গবেষকেরা।
ম্যাগলেভ ট্র্যাকের ওপর চালানো এই ট্রেনটি উচ্চগতিতে চলার পর নিরাপদে থামাতেও সফল হন তাঁরা। এর ফলে এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইলেকট্রিক ম্যাগলেভ ট্রেন হিসেবে স্বীকৃতি পেয়েছে।
গত ৩ ডিসেম্বর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন মানুষ ট্রেনটি দেখার জন্য অপেক্ষা করছিলেন। তবে ট্রেনটির গতি এত বেশি ছিল যে চোখের পলক ফেলার আগেই সেটি দৃষ্টির বাইরে চলে যায়।
🚄🇯🇵 Le train japonais Maglev L0 ne se contente pas d’être rapide : il redéfinit littéralement la notion de vitesse dans le transport moderne.
— Le Contemplateur (@LeContempIateur) December 4, 2025
Grâce à la lévitation magnétique, il flotte au-dessus de son rail, éliminant toute friction et lui permettant d’atteindre plus de 600… pic.twitter.com/hnV4VnZ3Ro
এই ম্যাগলেভ ট্রেনটি অতিপরিবাহী চুম্বকের মাধ্যমে পরিচালিত হয়। ফলে ট্রেনটির চাকা রেললাইনের সঙ্গে সরাসরি যুক্ত নয়। চৌম্বক শক্তির সাহায্যে ট্রেনটি ভেসে থাকে এবং একই প্রযুক্তিতে সামনে এগিয়ে চলে।
গবেষকদের দাবি, এই ট্রেনের গতিশক্তি এতটাই বেশি যে ভবিষ্যতে এটি ব্যবহার করে রকেট উৎক্ষেপণও সম্ভব হতে পারে।
আরও পড়ুন
বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তিটি যদি বাণিজ্যিকভাবে চালু করা যায়, তাহলে চীনের এক শহর থেকে আরেক শহরে যাতায়াত করতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট। এতে দেশটির যোগাযোগ ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হতে পারে।
আরটিভি/এসকে




