৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ , ০৯:৫৯ পিএম


৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান
ছবি: সংগৃহীত

তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় রিখটার স্কেলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার(২৭ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে সাগরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের (সিডব্লিউএ) তথ্য অনুযায়ী, ইয়িলান কাউন্টির উপকূলীয় এলাকায় আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৩ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ইয়িলান শহরের উত্তর-পূর্ব উপকূল থেকে আনুমানিক ৩২ কিলোমিটার দূরে অবস্থিত।

শক্তিশালী এই ভূমিকম্পে রাজধানী তাইপেসহ বিভিন্ন এলাকার ভবন কেঁপে ওঠে। ভূমিকম্পের আতঙ্কে অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

বিজ্ঞাপন

তাইওয়ানের জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

এর আগে গত ১৮ ডিসেম্বরও তাইওয়ানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠ থেকে ৩১ দশমিক ৬ কিলোমিটার গভীরে এবং এর কেন্দ্রস্থল ছিল পূর্বাঞ্চলীয় শহর হুয়ালিয়েন থেকে ১৮ কিলোমিটার দূরে সাগরে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

উল্লেখ্য, তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে এক শক্তিশালী ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। এছাড়া ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হন।

সূত্র : রয়টার্স।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission