ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বিশ্ব বাজারে আরও বাড়ল সোনার দাম

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার (৬জানুয়ারি) সোনার দাম বেড়েছে। যা এক সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে এবং রেকর্ড দামের দিকেও এগোচ্ছে। এর পেছনে মূল কারণ হলো ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্র কর্তৃক আটক করার ঘটনায় সৃষ্ট ভূরাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার কমতে পারে এমন প্রত্যাশা।

গ্রিনিচ সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ১১টা ৩৫ মিনিটে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪,৪৬১.০৯ ডলারে। এর আগে গত সেশনে সোনার দাম প্রায় ৩ শতাংশ বেড়েছিল। গত ২৬ ডিসেম্বর সোনার দাম সর্বকালের সর্বোচ্চ ৪,৫৪৯.৭১ ডলারে পৌঁছেছিল। ২০২৫ সালের শেষে সোনার বার্ষিক মূল্যবৃদ্ধি ৬৪ শতাংশে পৌঁছেছে, যা ১৯৭৯ সালের পর থেকে সোনার সেরা পারফরম্যান্স।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ফিউচার বাজারেও সোনার দাম বাড়ছে। ফেব্রুয়ারি সরবরাহের জন্য ইউএস গোল্ড ফিউচার্সের দাম ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে ৪,৪৬২.৬০ ডলার হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ভেনেজুয়েলা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সম্ভাব্য সুদের হার কমানোর প্রত্যাশা বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। ফলে আন্তর্জাতিক সোনা বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, প্রাণ হারানো সহপাইলটের বয়স মাত্র ২০
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ২০ বছর বয়সী সহপাইলট নাতালিয়া গাদেলহা ফিলগেইরাসসহ নয়জন আরোহী।
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, প্রাণ হারানো সহপাইলটের বয়স মাত্র ২০
বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া
বিশ্বের অন্যতম বড় ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্রতিষ্ঠান বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি অর্থ চুরির অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া।
বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট শেষে গণনা শুরু হচ্ছে মঙ্গলবার (৩ নভেম্বর)।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে
এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১
নেপালের এভারেস্ট বেস ক্যাম্পের কাছে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বিদেশি পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।
এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন, প্রতারণার ফাঁদে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখিয়ে পাকিস্তানের এক পরিবারের কাছ থেকে লাখ লাখ রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন, প্রতারণার ফাঁদে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর
আরও পড়ুন
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে সোনার দামে বড় লাফ
দেশের বাজারে আরও কমলো সোনার দাম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা