ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় স্কুলবাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩ শিশু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১২:৫৭ পিএম
স্কুলগামী মিনিবাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৩ শিশু নিহত হয়েছে। ছবি: এএফপি

দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশে একটি স্কুলগামী মিনিবাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৩ শিশু নিহত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত সেবোকেং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১১ জন শিক্ষার্থী প্রাণ হারায় এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়। খবর বিবিসির।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৭টার দিকে বেসরকারি মিনিবাসটি প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময় একটি গাড়িকে ওভারটেক করতে যায়। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সেটির প্রচণ্ড সংঘর্ষ হয়। দুর্ঘটনার ভয়াবহতায় মিনিবাসটি দুমড়েমুচড়ে যায় এবং আশপাশে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

জরুরি সেবা বিভাগ জানিয়েছে, আহত আরও পাঁচ শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় সেবোকেং ও কোপানং হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিনিবাস চালক নিজেও গুরুতর আহত হয়ে বর্তমানে পুলিশি নজরদারিতে চিকিৎসাধীন রয়েছেন। দক্ষিণ আফ্রিকার পুলিশ বিভাগ ট্রাকচালককে জিজ্ঞাসাবাদের পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে নিবিড় তদন্ত শুরু করেছে।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্কুলগুলোতে মানসিক সহায়তা প্রদানের জন্য বিশেষ দল গঠনের নির্দেশ দিয়েছেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
কৃষি খাতের জরুরি প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বিদেশি শ্রমিকদের ভিসা আবেদনের দ্রুত নিষ্পত্তি করতে সম্মত হয়েছে অস্ট্রেলিয়া সরকার।
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট বাংলাদেশসহ ৭০ দেশের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ দিতে মঞ্চে ওঠার পরপরই বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা যৌথভাবে অধিবেশন কক্ষ ত্যাগ করে ওয়াকআউট করে।
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট বাংলাদেশসহ ৭০ দেশের
ইতালির স্কুলে বোরকা নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের নিয়েও বড় সিদ্ধান্ত
ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ এবং প্রতিটি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট সীমার মধ্যে রাখার একটি বিতর্কিত বিল অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা।
ইতালির স্কুলে বোরকা নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের নিয়েও বড় সিদ্ধান্ত
পুলিশ পরিচয়ে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ!
ভারতের দক্ষিণ দিল্লির আস্থা কুঞ্জ পার্কে ১৭ বছর বয়সী এক কিশোরীকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গিয়ে ছুরি দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্টে (এফআইআর)। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। এফআইআরের বরাতে জানা যায়, গত সোমবার জন্মদিনে বান্ধবীর সঙ্গে কালকাজি মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন ওই কিশোরী। কালকাজি মন্দির ঘুরে বিকাল পৌনে ছয়টা নাগাদ তারা পাশেই ইসকন মন্দিরে যাওয়ার আগে আস্থা কুঞ্জ পার্কের একটি বেঞ্চে বসেন।  রাত সাতটার দিকে ৩০ থেকে ৩৫ বছর বয়সী তিন ব্যক্তি হঠাৎ তার বন্ধুকে ধরে চড়-থাপ্পড় মারতে শুরু করে। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে এলাকাটি ফাঁকা করতে বলে। কিশোরীর ভাষ্য অনুযায়ী, তাদের একজন বন্ধুকে পার্কের অন্য কোনায় সরিয়ে নিয়ে যায়। একা পেয়ে কিশোরীটি আকুতি জানিয়ে তার মায়ের সঙ্গে কথা বলতে চাইলে আসিফ নামের এক অভিযুক্তকে উদ্দেশ করে অন্য একজন বলে ওঠে, ‘আসিফ ভাই, বন্দুক বের করো।’ কিশোরী পুলিশকে দেওয়া জবানবন্দিতে জানায়, সে আমাকে একটি কালো রঙের বন্দুক দেখিয়ে আবার পকেটে রেখে দেয়। তারপর দুজনই ছুরি বের করে আমাকে একটি অন্ধকার জায়গায় নিয়ে যায়। পার্কের বেঞ্চে আসিফ তার গলায় ছুরি ধরে প্রথমে ধর্ষণ করে এবং হেমু নামের অপর অভিযুক্তকে পাহারা দিতে বলে। এরপর তাকে পর্যায়ক্রমে হেমন্ত ও মুকেশ নামের অন্য দুই অভিযুক্তও ধর্ষণ করে। অভিযুক্তদের আসল নাম আসিফ, হেমন্ত (হেমু) ও মুকেশ (দিপু)। তাদের মধ্যে হেমন্ত ও মুকেশ দুই ভাই। ধর্ষণের পর কিশোরী ও তার বন্ধুকে হত্যার হুমকি দিয়ে মোবাইল ফোন ফেরত দেয়। এরপর তাকে পার্ক থেকে বের করে দেয় তারা। পার্ক থেকে বের হয়ে বন্ধুকে পুরো ঘটনা জানালে সে জরুরি সেবা নম্বরে (পিসিআর) কল করে এবং পুলিশ এসে তাদের উদ্ধার করে। ঘটনার পর আসিফ ওখলা সবজি বাজারে গিয়ে নিজের মোবাইল বন্ধ করে বাইকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মঙ্গলবার এক বন্দুকযুদ্ধের পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।  অন্যদিকে হেমন্ত ও মুকেশ প্রমাণ মেটাতে নিজেদের পোশাক ধুয়ে ফেলে এবং পরবর্তী সময়ে শ্রীনিবাসপুরীর বাড়ি থেকে গ্রেপ্তার হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ভুক্তভোগীদের বিশ্বাস করাতে ‘জনাব’-এর মতো পুলিশি শব্দ ব্যবহার করেছিল। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/এসআর
পুলিশ পরিচয়ে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ!
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল এক দেশ 
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান প্রতিপক্ষ হিসেবে পরিচিত ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। লাতিন আমেরিকা অঞ্চলে ওয়াশিংটনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র দেশ হিসেবে কলম্বিয়ার এই পদক্ষেপকে আন্তর্জাতিক কূটনীতিতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল এক দেশ 
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১
নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এক পাইলটের
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মাইলস্টোন স্কুলের শিক্ষিকা নিহত