ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভারতে বিমানবন্দরে নারীকে যৌন হেনস্তা, গ্রেপ্তার ১

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০১:৪৯ পিএম
দক্ষিণ কোরিয়ার ভুক্তভোগী নারী ও অভিযুক্ত মোহাম্মদ আফফান। ছবি: সংগৃহীত

ভারতে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে এক দক্ষিণ কোরিয়ার নারীকে তল্লাশির অজুহাতে যৌন নির্যাতনের অভিযোগে মোহাম্মদ আফফান নামে এক গ্রাউন্ড স্টাফ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের কাছে করা অভিযোগে ওই নারী জানিয়েছেন, গত সোমবার (১৯ জানুয়ারি) তিনি কোরিয়া যাওয়ার জন্য বিমানবন্দরে ইমিগ্রেশন চেক শেষ করে তিনি টার্মিনালের দিকে যাচ্ছিলেন।

এ সময় একজন পুরুষ কর্মী তার কাছে এসে তার বিমানের টিকিট দেখতে চান এবং বলেন, আপনার চেক-ইন লাগেজে কোনো সমস্যা হয়েছে এবং লাগেজ থেকে একটি বিপ শব্দ বের হচ্ছে- আপনাকে আলাদাভাবে পরীক্ষা করা দরকার। এরপর তাকে পুরুষদের ওয়াশরুমের কাছে নিয়ে যান এবং আপত্তি সত্ত্বেও তাকে অনুপযুক্তভাবে স্পর্শ করেন। এতে বাধা দিলে মোহাম্মদ আফফান তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ বলে চলে যান।

আরও পড়ুন

পরে ভুক্তভোগী নারী তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের কাছে ঘটনাটি জানালে, নিরাপত্তা কর্মীরা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এরপর পুলিশ বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর পুলিশ একটি মামলা করে আফফানকে গ্রেপ্তার করে।

আফফান বিমানবন্দরে গ্রাউন্ড এবং কার্গো পরিষেবা প্রদানকারী এয়ার ইন্ডিয়া SATS-এর হয়ে কাজ করতেন। এ বিষয়ে তারা এক বিবৃতিতে জানায়, বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অমার্জনীয় ঘটনা রিপোর্ট করা হয়েছে।

জড়িত কর্মচারীকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার ফলে সৃষ্ট মানসিক যন্ত্রণার জন্য আমরা গভীরভাবে দুঃখিত এবং অতিথিকে প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করেছি।

আরটিভি/এমএইচজে/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য পোডিয়ামে দাঁড়ানোর পরপরই চরম এক নাটকীয় পরিস্থিতির তৈরি হয়। তার বক্তব্য শুরু হওয়ার সাথে সাথেই অধিবেশন কক্ষ ত্যাগ করে দলবেধে বাইরে চলে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
জাতিসংঘের উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট / মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে দক্ষ ধাত্রীসেবা বা মিডওয়াইফারির কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে জাতিসংঘের উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে।
মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের নতুন করে ১১টি বিমান কেনার চুক্তি সই হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিশেষ পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুসজ্জিত সামরিক বিমান উড়িয়ে এবং ১০০ ফুট (৩০ মিটার) দীর্ঘ লালগালিচা বিছিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা জানিয়েছেন।
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস
ফিলিস্তিনি জনগণ বর্তমানে তাদের ইতিহাসের অন্যতম বিপজ্জনক ও সংকটময় সময় পার করছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস
আরও পড়ুন
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ গেল ৯ জনের
কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত উবারচালক গ্রেপ্তার
রাস্তার মাঝখানে বাঘের ঘুম, আটকে রইল পর্যটকদের গাড়ি