ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ এএম
ছবি: সংগৃহীত

যৌন আকাঙ্ক্ষা পূরণে অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব দিয়েছে আর্মেনিয়ায় নবগঠিত রাজনৈতিক দল ‘স্ট্রং আর্মেনিয়া’। দলটির প্রতিষ্ঠাতা হলেন সারগিস কারাপেতিয়ান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে আসন্ন গ্রীষ্মকালীন নির্বাচনের আগে গঠিত ‘স্ট্রং আর্মেনিয়া’ পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সারগিস কারাপেতিয়ানের দাবি করেছেন যে, আর্মেনিয়ায় মধ্যবয়সী শ্বেতাঙ্গ নারীদের রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির পেছনে কারণ হচ্ছে তাদের মধ্যে যৌনতার অসন্তুষ্টি।

এই সমস্যার সমাধানে কোনো মন্ত্রণালয় গঠনের প্রয়োজন আছে কি না—এমন প্রশ্নের জবাবে কারাপেতিয়ান বলেন, থাকা উচিত। এমন মন্ত্রণালয় আর্মেনিয়ার ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলায়ও ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন

দেশটিতে সেক্স মন্ত্রণালয়ের গঠনের ধারণাটি প্রথম উত্থাপন করেন আর্মেনীয় সমাজবিজ্ঞানী আর্মেন খাচিকিয়ান। তিনি ‘ট্রায়াঙ্গেল’ পডকাস্টে বলেন, নারীরা যৌন অসন্তুষ্টির কারণেই রাজনীতিতে বেশি সক্রিয় হচ্ছেন।

‘স্ট্রং আর্মেনিয়া’ দলটি দেশটিতে সামভেল কারাপেতিয়ানের গ্রেপ্তারের পরই গঠিত হয়। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি এই দল আনুষ্ঠানিকভাবে তাদের প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করবে। দলটির প্রার্থী হতে পারেন সামভেলের ভাতিজা নারেক কারাপেতিয়ান।

আগামী জুনে দেশটিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে জনমত জরিপে স্ট্রং আর্মেনিয়া ১৩ শতাংশ সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে। অন্যদিকে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি ১৭ শতাংশ নিয়ে এগিয়ে আছে। জরিপে বলা হয়েছে, দেশটিতে প্রায় অর্ধেক ভোটার এখনও সিদ্ধান্তহীন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান ও জিজানে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সম্ভাব্য বিপদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করার পরপরই দুই শহরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স।
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
বড় অঙ্কের অর্থ জমা বা সরকারি বন্ডে বিনিয়োগের বিনিময়ে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা।
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা শুরু করেছে ইউক্রেন।
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। 
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
আরও পড়ুন
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের