ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জ্বালানি ভর্তি জাহাজের সঙ্গে মার্কিন যুদ্ধজাহাজের সংঘর্ষ, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার উপকূলীয় জলসীমার কাছে সমুদ্রে রিপ্লেনিশমেন্ট-অ্যাট-সি (চলমান অবস্থায় এক জাহাজ থেকে অন্য জাহাজে জ্বালানি, গোলাবারুদ, খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম স্থানান্তর) কার্যক্রম চলাকালে মার্কিন নৌবাহিনীর দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নাবিক সামান্য আহত হয়েছেন। সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১১ ফেব্রুয়ারি) আর্লে বার্ক-শ্রেণির গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার (ডিডিজি-১০৩) এবং সাপ্লাই-শ্রেণির ফাস্ট কমব্যাট সাপোর্ট শিপ নিয়মিত জ্বালানি সরবরাহ মহড়া পরিচালনা করার সময় এ সংঘর্ষ ঘটে।

ইউএস সাউদার্ন কমান্ড নিশ্চিত করেছে, ঘটনায় দুই নৌসদস্য সামান্য আহত হয়েছেন এবং তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। দুর্ঘটনার পরও উভয় জাহাজ সচল ছিল এবং নিরাপদে চলাচল করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইউএসএস ট্রক্সটান জাহাজটি ইউএসএনএস সাপ্লাইয়ের খুব কাছে এসে সংস্পর্শে পড়ে। ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

সংঘর্ষের সুনির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি। তবে এটি ইউএস সাউদার্ন কমান্ডের দায়িত্বাধীন এলাকায় ঘটেছে বলে জানা গেছে। এই কমান্ডের আওতায় ক্যারিবীয় সাগর, দক্ষিণ আটলান্টিকের কিছু অংশ এবং পার্শ্ববর্তী অঞ্চল অন্তর্ভুক্ত।

মার্কিন নৌবাহিনী এখনও সংঘর্ষের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি। কী কারণে এ ঘটনা ঘটেছে এবং জাহাজগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা নির্ধারণে তদন্ত শুরু করা হয়েছে।

সূত্র: আরটি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টেসলার ব্যাটারি বিস্ফোরণে আগুন, পুড়ে ছাই কয়েক মিলিয়ন ডলারের বাড়ি
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হারিকেন হেলেনের তাণ্ডবের সময় গ্যারেজে থাকা বৈদ্যুতিক গাড়ি টেসলার ব্যাটারি সিস্টেম লবণাক্ত পানির সংস্পর্শে এসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
টেসলার ব্যাটারি বিস্ফোরণে আগুন, পুড়ে ছাই কয়েক মিলিয়ন ডলারের বাড়ি
নিউইয়র্কে সরকারি চাকরি, আবেদন অক্টোবর পর্যন্ত
নিউইয়র্ক স্টেটের সরকারি চাকরির তালিকায় ২৫ সেপ্টেম্বর প্রকাশিত কয়েকটি পদে আবেদন চলছে। শনিবার, ২৬ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া বিজ্ঞপ্তিগুলোর মধ্যে অরেঞ্জ কাউন্টিতে ফায়ার সেফটি প্রশিক্ষণ কর্মকর্তা, চেনাঙ্গো কাউন্টিতে লাইসেন্সপ্রাপ্ত নার্স এবং অ্যালবানিতে স্বাস্থ্যসেবার আর্থিক কার্যক্রমসংক্রান্ত পদ রয়েছে।
নিউইয়র্কে সরকারি চাকরি, আবেদন অক্টোবর পর্যন্ত
পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত, আহত অন্তত ৩১
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত, আহত অন্তত ৩১
পেনসিলভানিয়ায় হামের ভয়াবহ প্রাদুর্ভাব, আক্রান্ত ৮৯০
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় হামের সংক্রমণ বাড়ছে। রাজ্যের স্বাস্থ্য বিভাগের শুক্রবার (২৫ সেপ্টেম্বর) হালনাগাদ তথ্য অনুযায়ী, বুধবারের পর নতুন করে ৫৫ জনের হাম শনাক্ত হয়েছে। হামসংশ্লিষ্ট চারটি মৃত্যুর খবরও পাওয়া গেছে।
পেনসিলভানিয়ায় হামের ভয়াবহ প্রাদুর্ভাব, আক্রান্ত ৮৯০
বাংলাদেশি লাইসেন্স নিয়ে যুক্তরাষ্ট্রে গাড়ি চালাতে পারবেন, জানুন নিয়ম
যুক্তরাষ্ট্রে বেড়াতে আসা বাংলাদেশিরা বৈধ বাংলাদেশি ড্রাইভার লাইসেন্স দিয়ে কিছু স্টেটে গাড়ি চালাতে পারেন। তবে সারা দেশে একই সময়সীমা প্রযোজ্য নয়। ভিজিটর হিসেবে এসেছেন, নাকি ওই স্টেটের বাসিন্দা হয়েছেন, তার ওপরও নিয়ম বদলায়।
বাংলাদেশি লাইসেন্স নিয়ে যুক্তরাষ্ট্রে গাড়ি চালাতে পারবেন, জানুন নিয়ম
আরও পড়ুন
আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের
সরকারের নতুন উদ্যোগ: ৩ জাহাজে হবে ভাসমান হাসপাতাল
চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ
বাংলাদেশের জাহাজ নির্মাণ ও মেরিটাইম খাতে বিনিয়োগ করতে চায় চীনা প্রতিষ্ঠান