ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

ভোটে হেরে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৭ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের তেলেঙ্গানায় পৌর নির্বাচনে পরাজয়ের পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক প্রার্থীর স্ত্রী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা ফেরত চাইছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পরাজিত প্রার্থীর স্ত্রী খাতা-কলম নিয়ে ভোটারদের কাছে অর্থ ফেরতের দাবি করছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তেলেঙ্গানা রাজ্যের মাঞ্চেরিয়াল মিউনিসিপ্যাল করপোরেশনের ৯ নম্বর ডিভিশন থেকে বিজেপি প্রার্থী জাদি তিরুপতি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি মাত্র ১৬ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন।

আরও পড়ুন

ফল ঘোষণার পর অভিযোগ ওঠে, তিরুপতি ও তার পরিবারের সদস্যরা সেই ভোটারদের বাড়িতে যাচ্ছেন যারা টাকার বিনিময়ে তাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রার্থীর স্ত্রী রূপা ভোটারদের ঈশ্বরের নামে শপথ করিয়ে যাচাই করছেন তারা ভোট দিয়েছেন কি না। অভিযোগ অনুযায়ী, যারা ভোট দেননি তাদের কাছ থেকে জনপ্রতি তিন হাজার রুপি করে ফেরত নেওয়া হচ্ছে।

ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয় রাজনীতিতে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। নির্বাচনী নীতির পরিপন্থী এমন ঘটনার ফলে ভোটের স্বচ্ছতা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৬৩ বছরের দাম্পত্য, আজও একা খেতে বসেন না বৃদ্ধ
সত্যিকারের ভালোবাসা আসলে মৃত্যু দিয়েও মুছে ফেলা যায় না। সেটা প্রমাণ করে ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ৯৩ বছর বয়সী মার্কিন নাগরিক ক্ল্যারেন্স পারভিস। ১৯৪৮ সালে ক্যারোলিনের সঙ্গে পরিচয়ের পর ১৯৪৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
৬৩ বছরের দাম্পত্য, আজও একা খেতে বসেন না বৃদ্ধ
গবাদিপশুর শামোন্ডা ভাইরাস মানুষের শরীরে শনাক্ত, রোগীর মৃত্যু
ফ্রান্সে প্রথমবারের মতো মানুষের শরীরে গবাদিপশুতে ছড়ানো শামোন্ডা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন ওই ব্যক্তি অক্টোবরের শুরুর দিকে মারা গেছেন।
গবাদিপশুর শামোন্ডা ভাইরাস মানুষের শরীরে শনাক্ত, রোগীর মৃত্যু
৯০০ মাইল সাঁতরে ইতিহাস মার্কিন নারীর
অসাধ্য সাধন করলেন ৩৩ বছর বয়সী মার্কিন ওপেন-ওয়াটার সাঁতারু ক্যাথরিন ব্রিড। মাত্র ১১১ দিনে ক্যালিফোর্নিয়ার পুরো ৯০০ মাইল দীর্ঘ উপকূল সাঁতরে পার হয়ে এক অবিশ্বাস্য ইতিহাস রচনা করেছেন তিনি।
৯০০ মাইল সাঁতরে ইতিহাস মার্কিন নারীর
কম সিজিপিএতেও যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন যেভাবে
স্নাতকে কম সিজিপিএ থাকলেও যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা প্রোগ্রামে আবেদনের সুযোগ একেবারে বন্ধ হয়ে যায় না। কিছু বিশ্ববিদ্যালয়ে চার পয়েন্টের স্কেলে ২ দশমিক ৫০ বা ২ দশমিক ৭৫ জিপিএ নিয়েও স্নাতকোত্তরে আবেদন বিবেচনার সুযোগ রয়েছে।
কম সিজিপিএতেও যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন যেভাবে
ডালাসের ডিএফডব্লিউ বিমানবন্দরের টার্মিনালে চার গেট চালু
টেক্সাসে ডালাস ফোর্ট ওয়ার্থ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল এ সম্প্রসারণ প্রকল্পের প্রথম চারটি গেট চালু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিমানবন্দর কর্তৃপক্ষ ও আমেরিকান এয়ারলাইনস এই অগ্রগতির ঘোষণা দেয়।
ডালাসের ডিএফডব্লিউ বিমানবন্দরের টার্মিনালে চার গেট চালু