ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কনের পোষা কুকুরকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে সংঘর্ষ, বিয়ে বাতিল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭ এএম
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের ফতেহপুর জেলায় এক বিয়ের অনুষ্ঠানে কনের পোষা কুকুরকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং বিয়ে শেষ পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ২৫ বছর বয়সী স্বর্ণকার সুমিত কেসারওয়ানির সঙ্গে ১৯ বছর বয়সী তনু কেসারওয়ানির বিয়ে চলছিল। অনুষ্ঠানের সময় কনের পোষা কুকুরটি বারবার ঘেউ ঘেউ করতে থাকে। এতে বরপক্ষের কয়েকজন আপত্তি জানান এবং কুকুরটিকে চুপ করানোর চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুকুরকে আঘাত করার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠে। উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং চেয়ার ও লাঠি ব্যবহার করা হয়। সংঘর্ষে কনের পরিবারের তিন সদস্য ঋষভ কেসারওয়ানি, শুভম গুপ্তা ও সঙ্গীতা দেবী মাথায় আঘাত পান। এছাড়া একজনের হাত ভেঙে যায়। বরপক্ষের কয়েকজনও সামান্য আহত হন।

আরও পড়ুন

খাগা থানার এসএইচও আর কে প্যাটেল জানান, এখনো পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি। সংঘর্ষের কারণে বিয়ে বাতিল করা হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি গলফ মাঠে শত শত গাছ কেটে ফেলার ঘটনায় দেশটির বিচার বিভাগের আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেছেন এক ফেডারেল বিচারক।
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছে সাধারণ মানুষের সংসার খরচ। আয় দিয়ে ব্যয় সামলাতে না পেরে বাড়ছে ঋণনির্ভরতা।
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান ক্যাথলিক ধর্মীয় নেতা আর্চবিশপ (খ্রিস্টধর্মের উচ্চপদস্থ ও প্রধান একজন ধর্মযাজক) টিমোথি ব্রগলিও ফোর্ট হুডে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা চিকিৎসক নাসির আবদুল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনার সমালোচনা করেছেন।
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও জরুরি চিকিৎসায় দেরি!
যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পরও জরুরি চিকিৎসা পেতে দেরি হয়েছে ক্রিস্টা পাইকের।
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও জরুরি চিকিৎসায় দেরি!