ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

মার্কিন সরকারের বিরুদ্ধে এমটিএর মামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০১:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক গণপরিবহন সংস্থা মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ) ফেডারেল সরকারের বিরুদ্ধে প্রায় ৬০ মিলিয়ন ডলার আটকে রাখার অভিযোগে মামলা করেছে।

সংস্থাটি অভিযোগ করেছে, মার্কিন পরিবহন বিভাগ (ইউএসডিওটি) পূর্ব চুক্তি ভঙ্গ করে এই অর্থ ছাড় স্থগিত করেছে।

মামলার নথিতে বলা হয়েছে, নিউইয়র্কের সেকেন্ড অ্যাভিনিউ সাবওয়ে সম্প্রসারণ প্রকল্পের জন্য বরাদ্দকৃত প্রায় ৫৮ দশমিক ৬ মিলিয়ন ডলার আটকে রাখা হয়েছে। অথচ চুক্তি অনুযায়ী, অর্থ স্থগিত করার আগে ৯০ দিনের নোটিশ দেওয়া এবং সমস্যা সমাধানের সুযোগ দেওয়ার কথা ছিল— যা মানা হয়নি বলে দাবি এমটিএর।

সংস্থাটি আদালতের কাছে দ্রুত এই অর্থ ছাড়ের নির্দেশ চাওয়ার পাশাপাশি বিলম্বের কারণে সৃষ্ট আর্থিক ক্ষতির ক্ষতিপূরণও দাবি করেছে।

এমটিএ বলছে, কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা চুক্তি লঙ্ঘনের প্রমাণ ছাড়াই হঠাৎ করে অর্থ বন্ধ করে দেওয়া হয়েছে।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হকুল এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় সরকারের এমন আচরণ অযৌক্তিক এবং এতে জনগণের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি প্রতিশ্রুতি দেন, যাত্রী ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় এই অর্থ আদায়ে লড়াই চালিয়ে যাবেন।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে ফেডারেল কর্তৃপক্ষ অর্থ প্রদান স্থগিত করে। তারা নতুন নীতিমালার আলোকে প্রকল্পের চুক্তিগুলো পুনর্মূল্যায়ন শুরু করে, যেখানে ‘ডিসঅ্যাডভান্টেজড বিজনেস এন্টারপ্রাইজ’ (ডিবিই) কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন নির্দেশনায় সংখ্যালঘু বা নারী মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্গে পূর্ব অভিজ্ঞতাকে বিবেচনায় না নেওয়ার কথা বলা হয়।

এ বিষয়ে মার্কিন পরিবহন বিভাগ জানিয়েছে, এ ধরনের নীতির ভিত্তিতে সরকারি অর্থ ব্যয় করলে তা সংবিধান ও নাগরিক অধিকার আইনের পরিপন্থি হতে পারে। একই সঙ্গে তারা বলেছে, এই প্রকল্পটি পশ্চিমা বিশ্বের অন্যতম বৃহৎ অবকাঠামো উদ্যোগ হওয়ায় দ্রুত ও দক্ষভাবে সম্পন্ন করা জরুরি।

অন্যদিকে এমটিএ দাবি করেছে, তারা গত ডিসেম্বরেই সব শর্ত পূরণের প্রমাণ জমা দিয়েছিল। এরপরও তাদের ফেডারেল ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়। ফলে ডিসেম্বর ও জানুয়ারিতে জমা দেওয়া প্রায় ৫২ মিলিয়ন ডলারের বিল অনাদায়ী থেকে যায়।

আরও পড়ুন

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, এই অর্থ আটকে রাখা রাজনৈতিক প্রতিশোধের অংশ হতে পারে। বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রকল্পটির দ্বিতীয় ধাপ বাস্তবায়িত হলে প্রতিদিন প্রায় এক লাখ যাত্রী সেবা পাবেন এবং প্রায় ৭০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। তবে ফেডারেল অর্থ না পেলে অন্যান্য উন্নয়ন প্রকল্প থেকে অর্থ সরাতে হতে পারে বলে সতর্ক করেছে এমটিএ।

বিশ্লেষকদের মতে, এ ধরনের অর্থ জটিলতা দীর্ঘমেয়াদে গণপরিবহন ব্যবস্থার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে এবং এর প্রভাব সরাসরি যাত্রীদের ওপর পড়বে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মৃতদেহ উঠে আসার ভয়ে গলায় কাস্তে, পায়ে তালা! ভ্যাম্পায়ার-ভীতি নাকি অন্য কিছু?
মৃত্যুর পর দাফন বা সৎকারের রীতি দেশ ও সংস্কৃতিভেদে ভিন্ন। তবে ইউরোপের কিছু অঞ্চলে একসময় প্রচলিত ছিল অদ্ভুত এক বিশ্বাস—কবর দেওয়া মৃত ব্যক্তিও নাকি ফিরে আসতে পারেন জীবিতদের মাঝে!
মৃতদেহ উঠে আসার ভয়ে গলায় কাস্তে, পায়ে তালা! ভ্যাম্পায়ার-ভীতি নাকি অন্য কিছু?
গরু বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীকে ট্রাকচাপা দিলেন স্বামী
ধারের টাকা পরিশোধের জন্য গোয়ালের গরু বিক্রি করতে চেয়েছিলেন ট্রাকচালক চুন্নিলাল কুমাওয়াত (৫৬)। তবে এতে তার স্ত্রী চুঙ্কি দেবী (৫২) আপত্তি জানান।
গরু বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীকে ট্রাকচাপা দিলেন স্বামী
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাক ও কাতারের জাহাজকে ছাড় দেওয়া হয়েছে।
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার দিতে রাজি রাশিয়া
ইরানের কাছে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা বিক্রিতে সম্মতি দিয়েছে রাশিয়া। হেলিকপ্টার থেকে পরিচালিত এসব লঞ্চারের মাধ্যমে নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীও এ ধরনের প্রযুক্তি ব্যবহার করছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের (এফটি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের ২০২৪ ও ২০২৫ সালের উৎপাদনসংক্রান্ত নথিতে ‘এপিইউ-এল’ মডেলের ৯০টি লঞ্চার রপ্তানির আদেশের তথ্য রয়েছে। সেখানে ক্রেতার নাম সরাসরি উল্লেখ না করে ‘কে-১০’ সাংকেতিক পরিচয় ব্যবহার করা হয়েছে।  রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠানের নথিতে এই সংকেত দিয়ে ইরানকে বোঝানো হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। তবে এসব সরঞ্জাম ইতোমধ্যে ইরানের কাছে পৌঁছেছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। লঞ্চারগুলো রাশিয়ার এমআই-২৮ মডেলের আক্রমণকারী হেলিকপ্টারে স্থাপন করা যায়। প্রতিটি লঞ্চারে দুটি করে ‘এলএমইউআর’ নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা রয়েছে। আকাশে উড্ডয়নের সময়ও এসব ক্ষেপণাস্ত্রের গতিপথ পরিবর্তন করা যায়। ফলে চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানার সুযোগ তৈরি হয়। এফটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতেও প্রযুক্তিগত সহায়তা দিয়েছে মস্কো। ‘সি৪৩০এল’ নামের একটি গোপন প্রকল্পের আওতায় রুশ প্রকৌশলীরা ইরানের ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন ও জ্বালানি ব্যবস্থার উন্নয়নে কাজ করেছেন। সংশ্লিষ্ট প্রযুক্তি ভবিষ্যতে পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজগুলোর জন্য নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য এর আগে ইরানের কাছ থেকে শাহেদ ড্রোন সংগ্রহ করেছিল রাশিয়া। পাশাপাশি ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করতেও সহযোগিতা করছে মস্কো। বিশ্লেষকদের ধারণা, সামরিক ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হলেও মধ্যপ্রাচ্যের সংঘাতে সরাসরি অংশ নেওয়ার বিষয়ে সতর্ক রাশিয়া। যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রভাবশালী শক্তির সঙ্গে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাই ক্রেমলিনের অন্যতম লক্ষ্য।  এ কারণে রুশ সামরিক সহায়তায় ইরানের সক্ষমতা বাড়ার সম্ভাবনা থাকলেও তা আঞ্চলিক সংঘাতের সামগ্রিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আনবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। আরটিভি/এসআর  
ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার দিতে রাজি রাশিয়া
ভুয়া তথ্যে করোনার ১৮ মিলিয়ন ডলারের অনুদান লুট, অভিযুক্ত মার্কিন নারী 
যুক্তরাষ্ট্রে করোনাকালীন সরকারি আর্থিক সহায়তার ১ কোটি ৮০ লাখ ডলার (১৮ মিলিয়ন ডলার) জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।
ভুয়া তথ্যে করোনার ১৮ মিলিয়ন ডলারের অনুদান লুট, অভিযুক্ত মার্কিন নারী 
আরও পড়ুন
সালমান শাহ হত্যা মামলা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৮ ডিসেম্বর
ভুয়া তথ্যে করোনার ১৮ মিলিয়ন ডলারের অনুদান লুট, অভিযুক্ত মার্কিন নারী 
ইকবাল সোবহানকে গ্রেপ্তার দেখানো হলো বৈষম্যবিরোধী আন্দোলনের হত‍্যা মামলায় 
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২ হাজারের বেশি মামলা