ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০১:০৬ পিএম
ছবি: সংগৃহীত

সৌদি আরবের আল-খারজ এলাকায় অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১২ মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

শুক্রবার (২৭ মার্চ) গভীর রাতে চালানো এ হামলার বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা। একই ধরনের তথ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)ও প্রকাশ করেছে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়। লক্ষ্য ছিল ঘাঁটির সামরিক অবকাঠামো, আবাসন এলাকা এবং কৌশলগত স্থাপনা। হামলায় ঘাঁটির কিছু অংশে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, যদিও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।

এই হামলার ফলে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে আহত মার্কিন সেনাসদস্যের মোট সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। মার্কিন সামরিক বাহিনীর তথ্যমতে, আগে আহতদের মধ্যে ২৭৩ জন ইতোমধ্যে সুস্থ হয়ে দায়িত্বে ফিরেছেন। তবে চলমান সংঘাতে এখন পর্যন্ত ১৩ মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে, মার্চের মাঝামাঝিতেও প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে হামলার খবর আসে। সে সময় কিছু মার্কিন বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও প্রকাশিত হয়। সর্বশেষ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

এদিকে হামলার পর ওয়াশিংটন পাল্টা প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করছে বলে সামরিক সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে। একই সঙ্গে সৌদি আরবে মোতায়েন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা ঠেকাতে কতটা কার্যকর ছিল, তা নিয়েও মূল্যায়ন চলছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই হামলা প্রমাণ করছে যে, সংঘাতটি এখন আর কেবল সীমান্ত বা প্রক্সি-যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির ওপর সরাসরি চাপ তৈরি করছে। এতে পুরো অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন

সৌদি আরবের আল-খারজে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১২ মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। মার্কিন কর্মকর্তাদের বরাতে রয়টার্স ও এপি জানিয়েছে, হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়। এই হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। 
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার গনেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে আটক শিক্ষার্থী, সমাজকর্মী ও আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে মারধর, শারীরিক নির্যাতন, হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন।
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় অজ্ঞাত বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
সৌদি জোটের হামলার জবাবে পাল্টা হামলার কড়া হুঁশিয়ারি হুতিদের
ইয়েমেনের রাজধানী সানার আকাশে যুদ্ধবিমানের উপস্থিতি ও বিকট বিস্ফোরণের শব্দ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
সৌদি জোটের হামলার জবাবে পাল্টা হামলার কড়া হুঁশিয়ারি হুতিদের
আরও পড়ুন
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার
স্টারলিংককে ‘যুদ্ধের হাতিয়ার’ বলছে ইরান, বন্ধে মরিয়া সরকার