
যেকোনো মুহূর্তে অবসরে যেতে পারেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও রোববার এনএলডি’র এক মুখপাত্র সু চির এই পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। খবর দ্য ইরাবতী।
মুখপাত্র ইউ মিও নিউন্ত ইরাবতীকে জানান, খবর বেরিয়েছে যে অং সান সু চি অবসরে যাবেন। আমি বললাম, না। তবে দলের কর্মীরা যদি কঠোর পরিশ্রম করেন, তবেই তিনি অবসরে যাবেন। এটা তিনি (সু চি) সব সময়ই বলেন। কিন্তু তার মানে এই নয় যে, তিনি শিগগিরই অবসরে যাবেন।’
শনিবার এনএলডি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে সু চি বলেন, সম্ভব হলে তিনি পদত্যাগ করতে চান।
--------------------------------------------------------
আরও পড়ুন: মিশরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু
--------------------------------------------------------
এর আগে শনিবার দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল এনএলডি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির (সিইসি) সদস্যদের এক বৈঠকে সু চি বলেন, সম্ভব হলে তিনি পদত্যাগ করতে চান। এনএলডি প্রধান সু চির এ মন্তব্যের পর দেশটির গণমাধ্যমে তার পদত্যাগের ব্যাপারে খবর প্রকাশিত হয়।
এনএলডি’র মুখপাত্র ইউ মিও নিউন্ত শনিবারের ওই বৈঠকের ব্যাপারে বলেন, ‘নেইপিদোতে যে বৈঠক হয়েছে সেটি ছিল শুধু সামাজিক সমাবেশ। বৈঠকে রাজনৈতিক কোনো বিষয়ে আলোচনা হয়নি।’
উল্লেখ্য, এর আগে চলতি বছরের জানুয়ারিতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি প্যারালাইসিসে আক্রান্ত এমন গুজব ছড়িয়েছিল।
আরও পড়ুন:
এপি/পি




