ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

সামরিক বাহিনীকে হামলা বন্ধের নির্দেশ মোজতবা খামেনির

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ এএম
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সব সামরিক ইউনিটকে হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

এই নির্দেশনা দেওয়া হয় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার প্রায় দুই ঘণ্টা পর। জানা গেছে, দুই পক্ষই একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যদিও এর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

আইআরআইবিতে প্রচারিত বিবৃতিতে বলা হয়, এটি যুদ্ধের সমাপ্তি নয়, তবে সব সামরিক শাখাকে সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে হামলা বন্ধ করতে হবে।

আরও পড়ুন

বিশ্লেষকদের মতে, ইরানের সামরিক কাঠামো অনেকটাই বিকেন্দ্রীভূত হওয়ায় এই নির্দেশ সব জায়গায় কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে। ফলে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও কিছু এলাকায় হামলা বা সংঘর্ষ চলতে দেখা যাচ্ছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেন।

সূত্র: সিএনএন

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইরানের সংসদে নতুন প্রতিরক্ষা মন্ত্রীর অনুমোদন 
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মেহেরদাদ আখলাকি কেতাবচিকে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। 
ইরানের সংসদে নতুন প্রতিরক্ষা মন্ত্রীর অনুমোদন 
জেন-জি বিক্ষোভে এবার উত্তাল ফ্রান্স
রাজধানী প্যারিস ছাড়াও মার্সেই, নিস, নঁত, বোর্দো, লিমোজ, লিল, তুলুজ এবং স্ত্রাসবুর্গেও ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ।  
জেন-জি বিক্ষোভে এবার উত্তাল ফ্রান্স
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর হামলা, চাপে ইসরায়েল 
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে মুখোশধারী ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার শিকার হয়েছেন ইউরোপের একদল কূটনীতিক।
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর হামলা, চাপে ইসরায়েল 
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
কানাডার অন্যতম ব্যস্ত সামরিক ঘাঁটি হলো আলবার্টার সেনাঘাঁটি। যেখানে আগুনে লেগে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।  স্থানীয় সময় শনিবার রাতে (১৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, বিকাল ৪টার দিকে ঘাঁটি থেকে তাদের কাছে সহায়তা চাওয়া হয়। আগুন লাগলেও ওই শহরের বাসিন্দাদের সরে যাওয়ার জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ মানুষকে এলাকাটি এড়িয়ে চলা, সড়ক খোলা রাখা এবং ওয়াইনরাইটের স্বাস্থ্যকেন্দ্র খুব বেশি প্রয়োজন না হলে না যাওয়ার অনুরোধ করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি এক প্রেস ব্রিফিংয়ে এ নিয়ে বলেন, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি সেখানে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো এবং কতজন আহত ও নিহত হয়েছেন সেটি স্পষ্ট করেননি ডেভিড ম্যাকগুইন্টি।  তিনি শুধু বলেছেন, আগুনটি সক্রিয় এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। উচ্চ বাতাসের কারণে আগুনটি দ্রুত ছড়াচ্ছে। আলবার্টার প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে ২১০ কিলোমিটার দক্ষিণপূর্বাঞ্চলে অবস্থিত ওয়াইনরাইট শহর। সেখানকার সেনাঘাঁটিতে কানাডিয়ান ম্যানুভার ট্রেনিং সেন্টার এবং থার্ড কানাডিয়ান ডিভিশন ট্রেনিং সেন্টার অবস্থিত। এছাড়া এডমন্ডের আর্মি ফিল্ড ফোর্স ইউনিটের ট্রেনিং গ্রাউন্ড হিসেবেও ব্যবহৃত হয় এ ঘাঁটি। প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, গুরুতর ঘটনা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রীর মতো তিনিও জানাননি কীভাবে আগুন লেগেছে। সূত্র: দ্য গার্ডিয়ান আরটিভি/এসআর
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
ক্যালিফোর্নিয়ার ৩ শহরে কাউন্সিলর পদে লড়ছেন ৩ বাংলাদেশি
যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি-আমেরিকানদের অংশগ্রহণ বাড়ছে।
ক্যালিফোর্নিয়ার ৩ শহরে কাউন্সিলর পদে লড়ছেন ৩ বাংলাদেশি
আরও পড়ুন
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর হামলা, চাপে ইসরায়েল 
মাছ ধরতে গিয়ে কুমিরের হামলা, প্রাণ গেল ৭১ বছরের বৃদ্ধের
যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে ‘গণহত্যার ছক’!
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত