ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিমানে পাশের সিটে বসা যাত্রীকে ধর্ষণের অভিযোগে ভারতীয় গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১২:৪২ পিএম
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়াগামী বিমানে পাশের সিটে বসা এক নারীকে যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগে ৫২ বছর বয়সী এক ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ার পার্থগামী স্কুট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ জানিয়েছে, ফ্লাইটে সুধীর কুমার চৌহান নামের ওই ব্যক্তি নারী যাত্রীর ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী দ্রুত কেবিন ক্রুদের বিষয়টি জানান এবং তাকে তৎক্ষণাৎ অন্য একটি আসনে সরিয়ে নেওয়া হয়।

পুলিশ জানায়, কর্তৃপক্ষকে খবর দেওয়ার পর এয়ারলাইন্স কর্মীরা ফ্লাইটের বাকি সময় ওই ব্যক্তির ওপর কড়া নজরদারি রাখেন। বিমানটি অবতরণ করার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে বিমান থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে ‘সম্মতিহীন যৌন মিলন’ এবং ‘সম্মতিহীন একাধিক অশালীন আচরণ’-এর অভিযোগ আনা হয়েছে।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কর্মকর্তা পিটার ব্রিন্ডাল এক বিবৃতিতে বলেন, প্রত্যেক যাত্রীর নিরাপদে ভ্রমণ করার অধিকার রয়েছে, বিশেষ করে যখন তারা বিমানের ভেতরে অন্য যাত্রীদের খুব কাছাকাছি থাকেন। যে কেউ যদি কোনো অনাকাঙ্ক্ষিত স্পর্শ বা আচরণের শিকার হন, তবে যত দ্রুত সম্ভব এয়ারলাইন্স কর্মী, পুলিশ বা বিমানবন্দর নিরাপত্তা কর্মীদের তা জানানোর জন্য উৎসাহিত করা হচ্ছে। বিমানে বা বিমানবন্দরে কোনো ধরনের অশালীন আচরণ গ্রহণযোগ্য নয় এবং যারা আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ পত্রিকা অভিযুক্তের পরিচয় শনাক্ত করেছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং আগামী শুক্রবার তার জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান ও জিজানে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সম্ভাব্য বিপদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করার পরপরই দুই শহরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স।
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
বড় অঙ্কের অর্থ জমা বা সরকারি বন্ডে বিনিয়োগের বিনিময়ে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা।
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা শুরু করেছে ইউক্রেন।
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। 
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
আরও পড়ুন
কেন্টাকিতে ৭ শিশুর ওপর ভয়াবহ নির্যাতন, গ্রেপ্তার ৮
ফ্লোরিডায় ১৫ বছর পর নিখোঁজ বাগদত্তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হবু স্বামী
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার