ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রেমে নয়ছয়, ক্ষোভে সহকর্মীকে পুড়িয়ে মারলেন তরুণী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১২:২৫ পিএম
প্রতীকী ছবি

প্রেমের সম্পর্কে অবহেলার ক্ষোভে এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর (২৭) বিরুদ্ধে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ভারতের বেঙ্গালুরুতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রেরণা ও কিরণ একই টেলিকম সংস্থায় কাজ করতেন। গত এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু প্রেরণার দাবি, ইদানীং কিরণ তাকে এড়িয়ে চলছিলেন। এমনকি বিয়ে করতে চাইছিলেন না।

পরে মঙ্গলবার দক্ষিণ বেঙ্গালুরুর অঞ্জনপুরায় নিজের বাড়িতে কিরণকে ডাকেন প্রেরণা। বাড়িতে তখন কেউ ছিল না। কিছুক্ষণ কথা বলার পর প্রেরণা বিদেশে প্রেম নিবেদনের জনপ্রিয় ‘নতুন’ পদ্ধতির কথা বলে কিরণের চোখ বেঁধে দেন। এরপর তাকে একটি চেয়ারে বসিয়ে হাত-পা বেঁধে গায়ে আগুন ধরিয়ে দেন। এ সময় তিনি ঘটনাটি মোবাইলে ভিডিও করেন।

আরও পড়ুন

পুলিশের ডেপুটি কমিশনার ডি. এল. নাগেশ জানান, অভিযুক্ত যুবতীকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, কিরণ তাকে গুরুত্ব দিচ্ছিলেন না— এই আক্রোশ থেকেই তিনি এ কাণ্ড ঘটিয়েছেন। বর্তমানে পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ। সূত্র: আজকাল

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইন্দোনেশিয়ায় ২ সুমাত্রান গণ্ডারের গর্ভধারণ, মহাবিপন্ন প্রজাতি রক্ষায় আশার আলো
বিশ্বের সবচেয়ে বিরল ও বিপন্ন স্তন্যপায়ী প্রাণীদের একটি এই প্রজাতিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে এ ঘটনা নতুন আশার সৃষ্টি করেছে বলে জানিয়েছে দেশটির সরকার। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইন্দোনেশিয়ায় ২ সুমাত্রান গণ্ডারের গর্ভধারণ, মহাবিপন্ন প্রজাতি রক্ষায় আশার আলো
পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করে দিলেন ‘গোপন তথ্য’
কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদীপের সঙ্গে যোগাযোগ করেন ওই পাকিস্তানি নারী গোয়েন্দা। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে।
পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করে দিলেন ‘গোপন তথ্য’
প্রেমিকার সঙ্গে মোমো খাওয়ার সময় স্বামীকে হাতেনাতে ধরলেন বউ, অতঃপর...
ভারতের উত্তর প্রদেশের মিরাটের মায়াঙ্ক নামের এক ব্যক্তি প্রেমিকাকে সঙ্গে নিয়ে মোমো খেতে যান। এ সময় নিজের স্ত্রীকে দেখে পালানোর চেষ্টা করেন। কিন্তু পালানোর সেই চেষ্টা শেষ পর্যন্ত ভয়াবহ ঘটনায় রূপ নেয়।
প্রেমিকার সঙ্গে মোমো খাওয়ার সময় স্বামীকে হাতেনাতে ধরলেন বউ, অতঃপর...
‌‘মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী ছয়টির বেশি দেশ’
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ছয়টির বেশি দেশ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।  
‌‘মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী ছয়টির বেশি দেশ’
ডেমোক্র্যাট জিতলে ওহাইওকে সহায়তা না করার হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা জয়ী না হলে ওহাইওকে কেন্দ্রীয় সরকারের সহায়তা দেওয়ার ক্ষেত্রে তিনি কম আগ্রহী থাকবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
ডেমোক্র্যাট জিতলে ওহাইওকে সহায়তা না করার হুমকি ট্রাম্পের
আরও পড়ুন
পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করে দিলেন ‘গোপন তথ্য’
মাদরাসাছাত্রীকে নিয়ে পালানোর চেষ্টা, কিশোর গ্যাং সদস্য আটক
প্রেমিকার সঙ্গে মোমো খাওয়ার সময় স্বামীকে হাতেনাতে ধরলেন বউ, অতঃপর...
নেতানিয়াহুকে যা জানালেন আহত সেই ভারতীয় পাইলট