ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

হজের আগে টিকা নিতে ১০ দিনের সময় বেঁধে দিল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৬:৩৯ পিএম
ছবি : আরটিভি

হজের আগে টিকাদান নিশ্চিত করতে ১০ দিনের সময়সীমা নির্ধারণ করেছে সৌদি আরব। খবর গালফ নিউজের।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বের অন্যতম বৃহৎ এই বার্ষিক ধর্মীয় সমাবেশে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে হজ মৌসুম শুরুর কমপক্ষে ১০ দিন আগে হাজিদের প্রস্তাবিত টিকা নিতে হবে।

মন্ত্রণালয়ের মতে, নিরাপদে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে টিকাদানই প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা।

এটি শরীরে পর্যাপ্ত রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সহায়তা করে এবং ভিড়ের মধ্যে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমায়।

আরও পড়ুন

প্রস্তাবিত টিকাগুলোর মধ্যে রয়েছে মেনিনগোকোকাল রোগ, কোভিড-১৯ এবং মৌসুমি ইনফ্লুয়েঞ্জার টিকা।

স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, হজের সময় সংক্রমণ নিয়ন্ত্রণে এসব টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হাজিরা ‘সেড্ডি’ অ্যাপের মাধ্যমে এই সেবা নিতে পারবেন।

মূলত টিকা গ্রহণ সহজ করা এবং অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ চালু করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকাগুলো একসঙ্গে বা আলাদাভাবে দেওয়া যেতে পারে। সব টিকাই অনুমোদিত নিরাপত্তা মানদণ্ড পূরণ করে।

এ ছাড়া গর্ভবতী নারীসহ সকল উপযুক্ত ব্যক্তির জন্য নিরাপদ বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি প্রতিষ্ঠানের উন্নত প্রযুক্তির চিপ ব্যবহারের সুযোগ সীমিত করতে নতুন বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র।
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
এনভিডিয়ার সাবেক প্রধানকে ফেরাতে ট্রাম্পের সমর্থন
চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগে পদত্যাগ করা এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফেরানোর উদ্যোগে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এনভিডিয়ার সাবেক প্রধানকে ফেরাতে ট্রাম্পের সমর্থন
যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলোতে লেনদেনে বিপর্যয়, ভোগান্তিতে হাজারো গ্রাহক
যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় ব্যাংকের অনলাইন সেবায় বিঘ্ন ঘটেছে।
যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলোতে লেনদেনে বিপর্যয়, ভোগান্তিতে হাজারো গ্রাহক
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে ৩ শতাংশের বেশি। ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৪৪ ডলারে নেমে এসেছে।  সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে এ বড় পতন দেখা গেছে।  অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ৩ দশমিক ২ শতাংশ। প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৭২ ডলারে। এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। অর্থাৎ বছরের শেষ তিন মাসে বিশ্ববাজারে তেলের উদ্বৃত্ত পরিস্থিতি ফিরে আসার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ বাড়তে থাকা এবং বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনাই তেলের দাম কমার পেছনে বড় ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে। আরটিভি/এসআর
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও
ইন্দোনেশিয়ার উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬ মাত্রার। প্রতিবেশী অস্ট্রেলিয়াতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।  ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার তুয়াল শহর থেকে প্রায় ১৪৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ৬৮ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। তাৎক্ষণিকভাবে হতাহত, ক্ষতি কিংবা সুনামির কোনো সতর্কতা জারির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ইন্দোনেশিয়ার উপকূলের কাছে ৬ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।  অন্যদিকে পৃথক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রায় আঘাত হানা শক্তিশালী এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে অস্ট্রেলিয়া পর্যন্ত। ডারউইনের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ৪১ মিনিটের দিকে ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জে ভূমিকম্পটি আঘাত হানে। এর পর অস্ট্রেলিয়ার কয়েক শ মানুষ ভূমিকম্পের কম্পন অনুভব করার কথা জানান। অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞানবিষয়ক সংস্থা জিওসায়েন্স অস্ট্রেলিয়া জানিয়েছে, বান্দা সাগরের ২৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। ভূমিকম্পের কম্পন অনুভব করার কথা জানিয়ে অস্ট্রেলিয়ার বাসিন্দারা ৩৮০টিরও বেশি রিপোর্ট জমা দিয়েছেন। প্রাথমিক ভূকম্পনসংক্রান্ত তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৪। এর উৎপত্তিস্থল হিসেবে ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের তুয়াল শহর থেকে প্রায় ৯০ মাইল দক্ষিণ-পশ্চিমের একটি এলাকাকে চিহ্নিত করা হয়। ভূমিকম্পটি শক্তিশালী হলেও অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশটির মূল ভূখণ্ড বা দ্বীপগুলোতে সুনামির কোনো আশঙ্কা নেই। প্রসঙ্গত, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতপ্রবণ এলাকাগুলোর একটি এটি। এ অঞ্চলের ভূগর্ভে টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। আরটিভি/এসআর
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও
আরও পড়ুন
ইয়েমেনে বড় বিপর্যয়ের পর সেনাপ্রধান বদলাল সৌদি আরব
বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সৌদিতে সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর
হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু
সৌদি আরব ভেঙে পড়ছে: ডোনাল্ড ট্রাম্প