
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি লাইফ সাইজ নগ্ন মূর্তি নিলামে উঠতে যাচ্ছে আগামী ২ মে। মূর্তিটির দাম ধরা হয়েছে ৩০ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় ২৫ লাখ টাকা। মূর্তিটি এর আগে আমেরিকার বেশ কয়েকটি অঙ্গরাজ্যে প্রদর্শনী করে দেখানো হয়েছে। খবর স্কাইনিউজের।
আগামী ২ মে নিউজার্সি অঙ্গরাজ্যের মানা কনটেমপরারি আর্টস সেন্টারে নিলামটি হবে বলে জানা গেছে।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হেয় করার জন্য একইরকম পাঁচটি মূর্তি বানানো হয়েছিল। মূর্তিগুলো নিউইয়র্ক সিটির ইউনিয়ন পার্ক, সান ফ্রান্সিসকো, ক্লিভল্যান্ড, লস অ্যাঞ্জেলস এবং সিয়াটলে প্রদর্শন করা হয়েছিল।
মূর্তিগুলোর নির্মাতা অ্যাকটিভিস্ট গ্রুপ ইনডিক্লাইন ওয়াশিংটন পোস্টকে জানিয়েছিল, মূর্তিটি কাদামাটি ও সিলিকনের মিশ্রণে বানানো হয়েছে। এর ওজন ৩৬ কেজি।
--------------------------------------------------------
আরও পড়ুন: কুয়েতে বাস দুর্ঘটনায় নিহত ১৫
--------------------------------------------------------
মূর্তিটির নিলাম কার্যক্রম পরিচালনা করছে জুলিয়ান অকশন নামক একটি নিলামকারী প্রতিষ্ঠান। তারা সংবাদমাধ্যমকে জানায় এরইমধ্যে কয়েকজন ক্রেতা তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা আশা করছেন মূর্তিটির দাম উঠতে পারে ৩০ হাজার ডলার পর্যন্ত।
মূর্তিটির ক্রেতার তালিকায় আছে এইচবিওর জনপ্রিয় টিভি শো ‘লাস্ট উইক টুনাইট’ এর উপস্থাপক ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচক জন অলিভারসহ আরও অনেকে।
এবার দেখার পালা কে কিনবেন প্রেসিডেন্ট ট্রাম্পের নগ্ন মূর্তি।
আরও পড়ুন:
কেএইচ/জেএইচ




