
দুই হাতে লিখতে পারেন শিক্ষার্থীরা! বিষয়টি অবাক করা ঘটনা হলেও সত্যি। দুই হাতে লিখতে পারেন ভারতের মধ্যপ্রদেশের সিঙ্গারৌলি জেলার বিনাবাদিনী স্কুলের ৩০০ শিক্ষার্থী। খবর মিরর।
এক পরিসংখ্যান অনুসারে সারাবিশ্বের প্রায় দশ শতাংশ মানুষ বাঁ হাতে লেখেন। বাকিরা ডান হাতে। এসবের বাইরেও এমন কিছু সংখ্যক মানুষ আছেন, যারা একই সময়ে দুই হাতে লিখতে পারেন সমানভাবে। কিন্তু সেই তালিকায় কিছুটা নয়, অনেকটা ব্যতিক্রম হচ্ছে ভারতের বিনাবাদিনী স্কুল। এ স্কুলের ছাত্রছাত্রীরা দুই হাতে লিখতে সক্ষম।
--------------------------------------------------------
আরও পড়ুন: ট্রাম্পের নগ্ন মূর্তি কে কিনবেন?
--------------------------------------------------------
এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা সাবেক সেনা জওয়ান ভিপি শর্মা বলেন, আজকের এ বিস্ময়ের একমাত্র অনুপ্রেরণা দেশটির প্রয়াত প্রথম রাষ্ট্রপতি ডা. রাজেন্দ্রপ্রসাদ।
তিনি আরও বলেন, ‘আমাদের প্রথম রাষ্ট্রপতি ডা. রাজেন্দ্রপ্রসাদ একসঙ্গে দুই হাতে লিখতে পারতেন। আমিও তা শিখেছিলাম। সেটাই আমার স্কুলের ছেলেমেয়েদের শেখাচ্ছি।
স্কুলে ৪৫ মিনিটের ক্লাসের মধ্যে ১৫ মিনিট ব্যয় করা হয় হাতের লেখা শেখাতে। ছাত্রছাত্রীদের আরও ভালো করে বিষয়টি রপ্ত করতে নিয়মিত ক্লাস করানো হয়। যার ফলে খুব সহজেই দুই হাতে একই সঙ্গে লিখতে অভ্যস্ত হতে পারে।
আরও পড়ুন:
এপি/পি




