ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার আর নেই

আন্তর্জাতিক ডেস্ক. আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৮:৪৯ এএম
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টার সংবাদ সম্প্রচারের ধারণাকে জনপ্রিয় করে তোলা আন্তর্জাতিক সংবাদসংস্থা সিএনএনের প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব টেড টার্নার মারা গেছেন। বুধবার (৬ মে) যুক্তরাষ্ট্রের আটলান্টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

টেলিভিশন সংবাদ জগতে বৈপ্লবিক পরিবর্তনের অন্যতম কারিগর হিসেবে পরিচিত ছিলেন এই মার্কিন মিডিয়া উদ্যোক্তা। ১৯৮০ সালের ১ জুন তিনি বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন (ক্যাবল নিউজ নেটওয়ার্ক) চালু করেন।

শুরুর দিকে অনেকেই তার এই উদ্যোগকে অবাস্তব বলে মনে করলেও অল্প সময়ের মধ্যেই সিএনএন বিশ্বব্যাপী অন্যতম নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে পরিণত হয়। বিশেষ করে ১৯৯১ সালের পারস্য উপসাগরীয় যুদ্ধের সরাসরি সম্প্রচার আন্তর্জাতিক সংবাদ পরিবেশনায় নতুন যুগের সূচনা করে।

আরও পড়ুন

একই বছর টেড টার্নারকে ‘ম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত করে টাইম ম্যাগাজিন।

ওহাইওতে জন্ম নেওয়া টার্নার ব্যক্তিজীবনে ছিলেন স্পষ্টভাষী ও সাহসী সিদ্ধান্তের জন্য পরিচিত। মাউথ অব দ্য সাউথ নামে পরিচিত এই মিডিয়া মোগল বাবার মৃত্যুর পর মাত্র ২৪ বছর বয়সে পারিবারিক বিলবোর্ড ব্যবসার দায়িত্ব নেন এবং সেখান থেকেই নিজের মিডিয়া সাম্রাজ্য গড়ে তোলেন।

২০১৮ সালে টেড টার্নার প্রকাশ্যে জানান, তিনি লিউই বডি ডিমেনশিয়া নামের জটিল মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি এই রোগের সঙ্গে লড়াই করেছেন।

তার মৃত্যুতে বিশ্ব গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে আসছে শীত হবে উষ্ণ ও বৃষ্টিবহুল, তুষারপাত কমবে উত্তরে
এবার শীতে যুক্তরাষ্ট্রের বেশির ভাগ এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণতা ও বৃষ্টিপাত হতে পারে।
যুক্তরাষ্ট্রে আসছে শীত হবে উষ্ণ ও বৃষ্টিবহুল, তুষারপাত কমবে উত্তরে
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রাব্বী সৈয়দের ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ২০২৬ সালের নির্বাচন সামনে রেখে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী রাব্বী সৈয়দ তার ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রাব্বী সৈয়দের ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
তরুণীদের সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো 
সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে তরুণীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করতে নতুন উদ্যোগ নিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো।
তরুণীদের সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো 
ইয়েমেনে এবার প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ল ৫ ক্ষেপণাস্ত্র, বেঁচে গেলেন প্রধানমন্ত্রী
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে প্রেসিডেন্টের প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়ে আঘাত হেনেছে হুতি বিদ্রোহীরা।
ইয়েমেনে এবার প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ল ৫ ক্ষেপণাস্ত্র, বেঁচে গেলেন প্রধানমন্ত্রী
বিশ্ববাজারে আবারও কমল তেলের দাম
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেও বিশ্ববাজারে শুক্রবার সকালে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে।
বিশ্ববাজারে আবারও কমল তেলের দাম
আরও পড়ুন
হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা