ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ০৯:৫৪ এএম
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা প্যারোলে কারামুক্ত হয়েছেন।

সোমবার (১১ মে) স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে তিনি দেশটির রাজধানী ব্যাংককের ক্লোংপ্রেম কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন।

এ সশয় থাকসিনকে স্বাগত জানাতে কারাফটকে হাজির হন তার পরিবারের সদস্য ও সমর্থকরা। তিনি বেরিয়ে এসে পরিবারের সদস্যদের আলিঙ্গন করেন। সেখানে থাকসিনের মেয়ে ও থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা উপস্থিত ছিলেন। পরে থাকসিন নিজের দল ফিউ থাই পার্টি ও রেড-শার্ট সমর্থকদের অভিবাদন জানান।

এদিকে থাকসিন কারা ফটক থেকে বেরিয়ে আসার পর জাতীয় সংগীত বাজানো হয়। এ সময় তিনি জাতীয় পতাকার প্রতি সম্মান জানান।

এসব আনুষ্ঠানিকতা শেষে সকাল ৭টা ৫৬ মিনিটে গাড়িবহর নিয়ে কারাগার এলাকা ছাড়েন থাকসিন। এ সময় তার বিলাসবহুল গাড়ির পেছনের জানালার কাচ পুরোপুরি নামানো ছিল। ধীরগতিতে গাড়িটি সমর্থকদের ভিড়ের মধ্য দিয়ে এগিয়ে যায়। তিনি সমর্থকদের শুভেচ্ছা জানান।

আরও পড়ুন

থাকসিনের প্যারোলের মেয়াদ আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময় তাকে বাধ্যতামূলকভাবে একটি ইলেকট্রনিক মনিটরিং (ইএম) ব্রেসলেট পরে থাকতে হবে।

থাইল্যান্ডের ‘ডিপার্টমেন্ট অব কারেকশনস’–এর বিধি অনুযায়ী সাধারণ প্যারোল পাওয়া ৮৫৯ জন বন্দির একজন থাকসিন।

প্যারোলে মুক্তির তিন দিনের মধ্যে থাকসিনকে ব্যাংকক প্রবেশন দপ্তর–১–এ হাজিরা দিতে হবে। ব্যাংককের ব্যাং ফ্লাট জেলার বান চান সং লা এলাকায় থাকসিনের বাসভবন। সেটি এই দপ্তরের আওতাধীন। প্যারোল চলাকালে প্রতি মাসে একবার তাকে এই দপ্তরে হাজিরা দিতে হবে।

৭৬ বছর বয়সী থাকসিন গত বছরের ৯ সেপ্টেম্বর থেকে কারাগারে ছিলেন। সেই সময় থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট তাকে এক বছরের কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও স্বার্থের সংঘাতে জড়িত থাকার দায়ে তিনি দোষী সাব্যস্ত হন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন।

আদালত বলেছিলেন, ২০২৩–২৪ সালে পুলিশ জেনারেল হাসপাতালের ভিআইপি ওয়ার্ডে থাকসিনের দীর্ঘ অবস্থানকে কারাভোগ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। তবে আজ পর্যন্ত তিনি তার দণ্ডের দুই-তৃতীয়াংশ ভোগ করেছেন, যা প্যারোল পাওয়ার ন্যূনতম শর্ত।

গত বছরের ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট থাকসিনকে এক বছরের কারাদণ্ড ভোগের নির্দেশ দেন। এর আগে ২০২৩ সালের ২২ আগস্ট আদালত তাকে দণ্ড দিয়েছিলেন।

ওই সময় ব্যাংককের রিম্যান্ড কারাগারে যাওয়ার পর পর বুকে ব্যথা অনুভব করেছিলেন থাকসিন। দ্রুত তাকে পুলিশ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন সেখানেই ছিলেন। ওই সময় তাকে হাসপাতালে স্থানান্তর করাকে ‘অবৈধ’ বলেছেন আদালত।

২০২৩ সালের ২২ আগস্ট ব্যাংককের রিমান্ড কারাগারে নেওয়ার পর বুকে ব্যথার কথা জানালে থাকসিনকে পুলিশ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। আদালত ওই স্থানান্তরকে ‘অবৈধ’ বলে বিবেচনা করেছেন।

১৫ বছরের স্বেচ্ছানির্বাসন শেষে সেদিনই থাইল্যান্ডে ফিরেছিলেন থাকসিন। সূত্র: রয়টার্স

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফটোশুটের কথা বলে হোটেলে নিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে মডেলিংয়ের কাজের প্রস্তাব পেয়েছিলেন মারিয়াহ রিফ। তখন তার বয়স মাত্র ১৯ বছর। একটি হোটেলে ফটোশুটের কথা বলে তাকে সেখানে ডেকে নেওয়া হয়। কিন্তু হোটেলে পৌঁছানোর পর বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। সেখানে তাকে জোরপূর্বক পর্নোগ্রাফির ভিডিওতে অংশ নিতে বাধ্য করা হয়। সেই ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায়।
ফটোশুটের কথা বলে হোটেলে নিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
ভোটার তালিকা থেকে নাম বাদ, ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আশঙ্কা মুসলিমদের
ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়ছেন দেশটির বহু মুসলিম। তাদের কেউ আটক হচ্ছেন, আবার কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এমন পরিস্থিতিতে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশে অবস্থান করছেন ভারতের নাগরিকত্ব দাবি করা অনেকেই।
ভোটার তালিকা থেকে নাম বাদ, ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আশঙ্কা মুসলিমদের
চোখ নষ্ট হয়ে গেছে ইমরান খানের, জীবন নিয়েও সংশয়!
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান। তোশাখানা-২ মামলায় গত বছরের জানুয়ারিতে গ্রেপ্তার হন বুশরা। ওই মামলায় দুজনকেই ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
চোখ নষ্ট হয়ে গেছে ইমরান খানের, জীবন নিয়েও সংশয়!
যুক্তরাষ্ট্রে বৈধ পথে গ্রিন কার্ড পাওয়ার ১০ উপায়
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার স্বপ্ন দেখেন বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য মানুষ। বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের কাছে গ্রিন কার্ড একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। তবে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার জন্য শুধু বিয়ে বা পারিবারিক স্পনসরশিপই একমাত্র পথ নয়। চাকরি, উচ্চশিক্ষা, বিশেষ পেশাগত দক্ষতা, বিনিয়োগ, মানবিক সুরক্ষা এবং বিশেষ অভিবাসন কর্মসূচিসহ একাধিক আইনি প্রক্রিয়ায় দেশটির স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ রয়েছে।
যুক্তরাষ্ট্রে বৈধ পথে গ্রিন কার্ড পাওয়ার ১০ উপায়
আইনি বৈধতা চাইতে গিয়ে আটক, নির্বাসনের মুখে মার্কিন সেনার স্ত্রী
দীর্ঘ ২৭ বছর ধরে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত এক সার্জেন্টের স্ত্রীকে এখন তৃতীয় কোনো দেশে নির্বাসনের মুখে পড়তে হচ্ছে। টেক্সাসের এল পাসো শহরে অভিবাসন সংক্রান্ত একটি সাক্ষাৎকারে অংশ নিতে গিয়ে তিনি আকস্মিকভাবে আটক হন।
আইনি বৈধতা চাইতে গিয়ে আটক, নির্বাসনের মুখে মার্কিন সেনার স্ত্রী
আরও পড়ুন
নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী
১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর সামনে আলোকিত লালমনিরহাট সামাজিক আন্দোলনের চিত্র তুলে ধরা হবে: ত্রাণমন্ত্রী
শিক্ষার্থীদের চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর