ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

দুর্ঘটনার পর ট্রাফিক সিগন্যালের খুঁটির ওপরে আটকে গেল বাইক, ভিডিও ভাইরাল 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ০৪:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

কানাডায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর দেখা গেল অবিশ্বাস্য এক দৃশ্য। সংঘর্ষের পর একটি মোটরসাইকেল কয়েক ফুট ওপরে উড়ে গিয়ে আটকে গেছে ট্রাফিক সিগন্যালের খুঁটিতে। ঘটনাস্থলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই হতবাক হয়ে পড়েন অনেকে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, অদ্ভুত এই সড়ক দুর্ঘটনার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার পর ওই মোটরসাইকেলটি ওপরে উঠে গেলেও সেটি মাটিতে না পড়ে কয়েক ফুট ওপরে ট্রাফিক সিগন্যালের খুঁটিতে আটকে যায় এবং পরে সেখানেই ঝুলতে দেখা গেছে।

শনিবার বিকেলে ব্রিটিশ কলাম্বিয়ার সারে-ডেল্টা সীমান্ত এলাকার একটি মোড়ে এই দুর্ঘটনা ঘটে। বিভিন্ন প্রতিবেদন ও অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, একটি মোটরসাইকেলের সঙ্গে রুপালি রঙের একটি বিএমডব্লিউ সেডান গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই শক্তিশালী ছিল যে মোটরসাইকেলটি ওপরের দিকে ছিটকে উঠে গিয়ে ট্রাফিক সিগন্যালের উঁচু কাঠামোর সঙ্গে আটকে যায়।

ঘটনার পর তোলা ছবিগুলো দ্রুত ভাইরাল হয়ে পড়ে। কারণ, রাস্তার ওপর ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকার বদলে মোটরসাইকেলটিকে মোড়ের ওপর খুঁটিতে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এতে অনেকে বিস্ময় প্রকাশ করেন যে কীভাবে এমন সংঘর্ষের পরও মোটরসাইকেলটি ওপরে উঠে আটকে থাকতে পারে।

ঘটনাস্থলের ভিডিওতে নিচে গুরুতর ক্ষতিগ্রস্ত বিএমডব্লিউ গাড়িটিকেও দেখা যায়। এ সময় জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছিলেন। এক প্রত্যক্ষদর্শী বিস্ময় প্রকাশ করে বলেন, আমি নিচের দিকে তাকিয়েছিলাম, পরে উপরে তাকিয়ে দেখি মোটরসাইকেলটা ওপরে ঝুলছে। ব্যাপারটা সত্যিই অবিশ্বাস্য।

তিনি আরও বলেন, প্রথমে তিনি ক্ষতিগ্রস্ত গাড়িটি দেখেছিলেন, কিন্তু দ্বিতীয় যানটি কোথায় গেল তা বুঝতে পারেননি। পরে ওপরে তাকিয়ে মোটরসাইকেলটি দেখতে পান।

পুলিশ জানিয়েছে, মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন, তবে তার প্রাণহানির আশঙ্কা নেই। বিএমডব্লিউ চালক অক্ষত ছিলেন বলে জানা গেছে।

ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ময় প্রকাশ করেছেন অনেক ব্যবহারকারী। কেউ কেউ ঘটনাটিকে অ্যাকশন সিনেমার দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন। আবার অনেকে এত ভয়াবহ সংঘর্ষের পরও মোটরসাইকেল আরোহী বেঁচে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন জায়গার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্থ্যকর খাবার কিনতে পারে। এসব জায়গার মধ্যে রয়েছে স্ন্যাকসের দোকান, সুপারমার্কেট ও মিষ্টি বিক্রির বিশেষায়িত দোকান। 
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের সাক্ষাৎ
বাংলাদেশে আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী রণদীপ সারাই
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
কানাডায় স্কুলে ৮ হত্যায় সহায়তা, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার নারী