ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবি বাধা দিলে যে ব্যবস্থা নেবে পশ্চিমবঙ্গ সরকার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৯:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পরই অবৈধ অনুপ্রবেশ ও বাংলাদেশের সঙ্গে অরক্ষিত সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কঠোর বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই সীমান্তের বিভিন্ন অংশে জমি অধিগ্রহণ সংক্রান্ত বৈঠকে বসেছে বিএসএফ ও সরকারি কর্মকর্তারা।

রোববার (১৭ মে) ভারতে সরকারি ছুটির দিনে সীমান্ত পরিদর্শন করেছেন খাদ্য, খাদ্য সরবরাহ ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া।

এদিন বিএসএফের অধীনস্ত কালিয়ানী সীমান্ত পরিদর্শন শেষে সেখানকার বর্ডার আউটপোস্টে (বিওপি) যান মন্ত্রী। বৈঠক করেন বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে। কথা বলেন সীমান্তে বসবাসরত স্থানীয় মানুষদের সঙ্গেও।

আরও পড়ুন

মন্ত্রী বলেন, যত তাড়াতাড়ি সম্ভব কাঁটাতার দেওয়া হবে। কাঁটাতার লাগানো নিয়ে কোনও আপস করা হবে না। দেশের সুরক্ষার স্বার্থে কোনও আপস করা হবে না।

তিনি বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণে ব্যক্তিগত জমির নির্ধারিত দাম পাওয়া নিয়ে কোনও সমস্যা নেই। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) হোক বা তৃণমূলের গুন্ডা কারও সঙ্গেই কম্প্রোমাইজ করা হবে না, কে বাধা দিল তাতে কিচ্ছু যায় আসে না।

অন্যদিকে মালদায় সরকারের নির্দেশের পরপরই স্থানীয় চাষীদের থেকে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে গেছে। মালদা জেলা প্রশাসনের নির্দেশে গত শুক্রবার (১৫ মে) সকাল থেকেই হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মকর্তারা সীমান্ত এলাকার কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করার প্রক্রিয়া শুরু করেন।

জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলে হবিবপুর ব্লকের জাজইল অঞ্চলের ভবানীপুর, ভাবুক, আগ্রা, ইটাঘাটি, কোটালপুরসহ বিভিন্ন এলাকায়। প্রতিটি এলাকাতেই সীমান্ত এলাকার কৃষকরা ভারত-বাংলাদেশ সীমান্তে তারকাঁটার বেড়া তৈরির জন্য জমি দিতে স্বেচ্ছায় ক্ষতিপূরণের বিনিময়ে জমি দিয়েছেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
ভারত থেকে ১৮ নতুন রেলকোচ পৌঁছাল বাংলাদেশে
বিরোধীরা ‘বাংলাদেশের আদলে’ শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে: রাজনাথ সিং
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ভারতে অসুস্থ মেয়েকে হ্রদে ফেলে পালাল মা, অতঃপর...