
ভারতের পশ্চিমবঙ্গে কংগ্রেস সাংসদকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই কংগ্রেস সাংসদ হলেন পশ্চিমবঙ্গ কোটায় দেশটির আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভার সাংসদ দিল্লির প্রখ্যাত আইনজীবী ও কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। তিনি শনিবার বিকেলে কলকাতার টালিগঞ্জের টলি ক্লাবের একটি অনুষ্ঠানে আসলে এ ঘটনা ঘটে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
সাংসদ হবার পর অভিষেক মনু ৭ এপ্রিল শনিবার বিকেলে কলকাতার টালিগঞ্জের টলি ক্লাবের একটি অনুষ্ঠানে আসেন। খবর পেয়ে যুব কংগ্রেসের নেতা-কর্মীরা আসেন টলি ক্লাবের সামনে। যুব কংগ্রেসের নেতা-কর্মীরা অভিষেক মনুকে দেখে বিক্ষোভ শুরু করেন। তার গাড়ির সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ‘গো ব্যাক অভিষেক মনু’ স্লোগান দেন। একপর্যায়ে বিক্ষুব্ধ যুব কংগ্রেসের নেতা-কর্মীরা পায়ের জুতা খুলে অভিষেক মনুর গাড়ির দিকে নিক্ষেপ করেন।
--------------------------------------------------------
আরও পড়ুন : ৪ হাজার বছরের পুরনো মমির রহস্য উদঘাটন
--------------------------------------------------------
পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে অনুষ্ঠানে যোগ দিতে পেরেছেন অভিষেক মনু। এ ঘটনায় যুব কংগ্রেসের ২০ জন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
সাংসদ হিসেবে অভিষেক মনু প্রথম কলকাতায় আসার পর তাকে নিয়ে বিধায়কদের একটি বৈঠক হবার কথা ছিল। কিন্তু ওই বৈঠক বাতিল করে দিয়েছেন কংগ্রেস নেতা রাজ্য সভাপতি সাংসদ অধীর চৌধুরী ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা কংগ্রেস বিধায়ক আবদুল মান্নান। এ ছাড়া অভিষেক মনুর বিরুদ্ধে এরই মধ্যে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ করা হয়েছে।
অভিষেক মনুকে কালো পতাকা দেখানো ও জুতা নিক্ষেপ ঘটনা সম্পর্কে অধীর চৌধুরী জানান, ‘এটা কংগ্রেস কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ।’
আরও পড়ুন :
এপি/এমকে




