ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানে আওয়ামী অ্যাকশন কমিটির বড় বিক্ষোভ, নিহত ১৫

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুন ২০২৬, ১০:৫৩ এএম
ছবি: সংগৃহীত

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং চারজন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে আঞ্চলিক আইনসভায় সংরক্ষিত ১২টি আসন। এসব আসন ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে কয়েক দশক আগে পাকিস্তানে চলে আসা শরণার্থীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। স্থানীয় অধিকারকর্মীরা এর বিরোধিতা করে আসছেন।

এই ইস্যুতে এই ইস্যুতে যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি (জেএসএসসি) নামে বিভিন্ন সংগঠনের একটি জোট বিক্ষোভের ডাক দেয়। তবে কর্তৃপক্ষ এ জোটের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সহিংসতার অভিযোগ এনেছে। সংগঠনটিকে নিষিদ্ধ করার পাশাপাশি এর নেতাদের গ্রেপ্তারের জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

এসব পদক্ষেপ সত্ত্বেও জেএএসি-এর ডাকে হাজার হাজার মানুষ আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদের অভিমুখে লংমার্চ শুরু করলে এই সহিংসতার সূত্রপাত হয়। তাদের অভিযোগ, আইনসভার প্রায় এক-চতুর্থাংশ আসন এমন ব্যক্তিদের জন্য সংরক্ষিত, যারা বর্তমানে এই অঞ্চলে বসবাস করেন না।

স্থানীয় কর্মকর্তাদের হিসেবে, ১০ হাজারের বেশি বিক্ষোভকারীর একটি বিশাল বহর বর্তমানে রাওয়ালাকোট শহরের বাইরে অবস্থান করছে।

পুঞ্চ জেলার কমিশনার সরদার ওয়াহিদ খান বিবিসি উর্দুকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা কর্মকর্তারা টহল দিচ্ছেন এবং বাসিন্দাদের বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বিক্ষোভকারীদের এই বহরকে রাওয়ালকোট হয়ে মুজাফফরাবাদে যেতে দেয়া হবে না বলেও তিনি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে মুজাফফরাবাদ ও রাওয়ালকোটে হেলিকপ্টার দিয়ে নজরদারি চালানো হচ্ছে।

সহিংসতার জেরে এখন পর্যন্ত অন্তত ৫০ জন আহত হয়েছেন এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই পরিস্থিতিকে মানবাধিকারের চরম অবনতি হিসেবে আখ্যায়িত করেছে। সংগঠনটি জানিয়েছে, বিক্ষোভ দমনে ইন্টারনেট বন্ধ, গণগ্রেপ্তার এবং প্রাণঘাতী শক্তির ব্যবহার ন্যাক্কারজনক। বর্তমানে মুজাফফরাবাদে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

বিক্ষোভকারীদের মূল আপত্তি হলো, যারা পাকিস্তানশাসিত কাশ্মীরে বসবাস করেন না, সেই কাশ্মীরি শরণার্থীদের জন্য ১২টি আসন বরাদ্দ রাখা হয়েছে। জেএএসি-এর দাবি, এই সংরক্ষিত আসন ব্যবস্থা বাতিল করতে হবে এবং আইনসভার সব আসনে কেবল স্থানীয় বাসিন্দাদেরই নির্বাচনের সুযোগ দিতে হবে। তবে ৫ জুন কর্তৃপক্ষ সংগঠনটিকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করে। অন্যদিকে ওই অঞ্চলের সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই আসনগুলো সাংবিধানিকভাবে সুরক্ষিত এবং জনদাবিতে তা পরিবর্তনের সুযোগ নেই।

এই উত্তেজনার মধ্যেই অঞ্চলটিতে বুধবার মুজাফফরাবাদে একটি সামরিক এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা ২২ জনের সবাই নিহত হন। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণ পর কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
করাচিতে ১৪৪ ধারা জারি
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি