ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

পরিচর্যার নামে বিভীষিকা চলে ভারতের এই শিশু ডে কেয়ার কেন্দ্রে

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৮:১৯ পিএম
ছবি: সংগৃহীত

কাঁদলে দুই থেকে তিন বছর বয়সী শিশুদের ওয়াশিং মেশিনের ভেতর বসিয়ে রাখা হতো। মুখ বন্ধ করতে জেট স্প্রে দিয়ে তীব্র বেগে মুখে ছিটানো হচ্ছে পানি। ভরতের বেঙ্গালুরুতে তথ্যপ্রযুক্তি ও বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান ‘ক্যাপজেমিনির’ ডে-কেয়ার বা শিশু দিবাযত্ন কেন্দ্রে শিশুদের ওপর এমন ভয়াবহ নির্যাতনের ঘটনার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বৃহস্পতিবার (২ জুলাই) এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলা শিশু সুরক্ষা কর্মকর্তা তিলকেশ কুমার এই তথ্য নিশ্চিত করেছেন।

ছোট্ট শিশুরা তো একটু কাঁদবেই, মা-বাবার জন্য মন খারাপ করবেই। কিন্তু সেই কান্না থামানোর জন্য অমানুষিক নির্যাতন কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না।

জানা গেছে, ডে কেয়ার সেন্টারটিতে কান্না থামানোর জন্য একটা ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিনের ড্রামের ভেতর পুরে দেওয়া হতো দুই-তিন বছরের অবুঝ শিশুদের। সেখানেই শেষ নয়, বাথরুমের টয়লেট জেট স্প্রে দিয়ে সরাসরি তাদের মুখে পানি ছিটানো হতো, যাতে তারা চিৎকার করতে না পারে। দম বন্ধ করা বাথরুমে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হতো তাদের।

এই ভয়ংকর অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ওই ডে কেয়ারের পাঁচ নারী কেয়ারগিভার বা শিশু পরিচর্যাকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুরো ঘটনাটি আড়ালেই থেকে যেত, যদি না নির্যাতনের সেই গোপন ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হতো। ভিডিওগুলো ভাইরাল হতেই ইন্টারনেট জুড়ে নিন্দার ঝড় উঠেছে।

নিজের সন্তানের ওপর এমন অমানুষিক অত্যাচারের দৃশ্য দেখে স্তম্ভিত ও বাকরুদ্ধ হয়ে পড়েছেন আইটি কোম্পানির চাকরিজীবী মা-বাবারা।

ভিডিওগুলো সামনে আসার পর শুধু পুলিশেই নয়, কর্ণাটক রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনেও একটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। করপোরেট অফিসগুলোর ভেতরে থাকা এ ধরনের চাইল্ড কেয়ার বা শিশু যত্ন কেন্দ্রগুলোর নিরাপত্তা আর নজরদারি নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন উঠে গেছে। পুলিশ এরই মধ্যে ঘটনার তদন্তে নেমেছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ২ অক্টোবর শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়েছিল সিজেপি।
ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির
জার্মানিতে চাকরির বড় সুযোগ, আবেদন করতে পারবেন যারা
অর্থনৈতিকভাবে শক্তিশালী ইউরোপের অন্যতম দেশ জার্মানিতে তৈরি হয়েছে বিপুল পরিমানের কর্মসংস্থানের সুযোগ। দক্ষ পেশাজীবীদের জন্য বর্তমানে দেশটিতে প্রায় সাড়ে ছয় লাখ পদ শূন্য রয়েছে।
জার্মানিতে চাকরির বড় সুযোগ, আবেদন করতে পারবেন যারা
নবজাতকের হাতে সোনার আংটি, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ বিজয়ের
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নবজাতকদের ২২ ক্যারেটের এক গ্রাম ওজনের সোনার আংটি দেওয়ার প্রকল্প চালু করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। সোমবার মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে এ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
নবজাতকের হাতে সোনার আংটি, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ বিজয়ের
সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই সোনার আংটি, কারা পাবেন এই সুবিধা?
সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই নবজাতককে এক গ্রাম ওজনের সোনার আংটি দেওয়ার প্রকল্প চালু করেছে ভারতের তামিলনাড়ু সরকার। ‘থাই মামান থাঙ্গা মোথিরাম থিট্টাম’ বা ‘মাতুলের সোনার আংটি প্রকল্প’ নামের এই উদ্যোগের আওতায় ২২ ক্যারেটের সোনার আংটি পাবেন নির্ধারিত শর্ত পূরণকারী নবজাতকেরা।
সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই সোনার আংটি, কারা পাবেন এই সুবিধা?
যুক্তরাজ্যে পানিতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু
লন্ডন থেকে ওয়েলসে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ নাঈম ইসলাম (২০) নামে এক ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় ২৬ সেপ্টেম্বর এ দুর্ঘটনা ঘটে।
যুক্তরাজ্যে পানিতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু
আরও পড়ুন
বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত
প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ
ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির
খাবারে ‘চাটনি দেওয়া নিয়ে’ দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি