ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রয়োজনে আবারও ইরানে হামলা চালানো হবে: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০২:১৫ এএম
ছবি: সংগৃহীত

প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালাতে ইসরায়েল পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে যদি আবারও ইরানে হামলা চালাতে হয়, তবে তা অতীতের চেয়ে ‘আরও বেশি শক্তি’ প্রয়োগ করে করা হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) এক সামরিক অনুষ্ঠানে এই কড়া বার্তা দেন কাৎজ। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, আকাশসীমায় আধিপত্য পুনরুদ্ধার এবং যেকোনো ধরনের হুমকি নির্মূলে যুদ্ধ পুনরায় শুরুর জন্য ইসরায়েলি সেনাবাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। কাৎজ স্পষ্ট করে বলেন, “প্রয়োজনে তৃতীয়বারও হামলা চালানো হবে। যদি আমাদের আবারও ফিরতে হয়, তবে আমরা আরও বেশি শক্তি নিয়েই ফিরব।”

আরও পড়ুন

ইসরায়েলের এই ঘোষণার আগের রাতে (বুধবার) যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে সামরিক হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে।

হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক শক্তি হ্রাস করা, যাতে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের স্বাধীনতায় ইরান কোনো ধরনের বাধা সৃষ্টি করতে না পারে। যুক্তরাষ্ট্রের এই অভিযানে পূর্ব ইরানের ইরানশাহর, বন্দর আব্বাস, কোনারক, চাবাহার, বুশেহর এবং উত্তর-পূর্ব ইরানের আক কালা শহর লক্ষ্য করে হামলা চালানো হয়।

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হওয়ায় এই অঞ্চলে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইসরায়েলের এই নতুন হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফের আইনি চাপে ট্রাম্পের সাবেক এফবিআই প্রধান কোমি
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের সাবেক প্রধান জেমস কোমির বিরুদ্ধে আবারও ফৌজদারি অভিযোগ এনেছে দেশটির বিচার বিভাগ।
ফের আইনি চাপে ট্রাম্পের সাবেক এফবিআই প্রধান কোমি
যুক্তরাষ্ট্র আলোচনায় আন্তরিক নয়, পরমাণু অস্ত্রের অভিযোগও প্রত্যাখ্যান ইরানের
যুক্তরাষ্ট্র আলোচনার নামে ইরানের ওপর শর্ত চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছে তেহরান।
যুক্তরাষ্ট্র আলোচনায় আন্তরিক নয়, পরমাণু অস্ত্রের অভিযোগও প্রত্যাখ্যান ইরানের
‘অপারেশন ল্যাংড়া’ নামে উত্তর প্রদেশে মুসলিমদের পঙ্গু করছে পুলিশ!  
ভারতের উত্তর প্রদেশে গরু পাচারের অভিযোগে শত শত মুসলিম পুরুষকে পুলিশের গুলিতে আহত করার ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
‘অপারেশন ল্যাংড়া’ নামে উত্তর প্রদেশে মুসলিমদের পঙ্গু করছে পুলিশ!  
যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম, বাড়তি সময় মিলবে না সব ক্ষেত্রে
যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডের আবেদনকারীদের জন্য সময়সীমা গণনার নিয়মে পরিবর্তন এনেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা।
যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম, বাড়তি সময় মিলবে না সব ক্ষেত্রে
২১ লাখ ফলোয়ার, নির্বাচনে পেলেন মাত্র ৩৩ ভোট
সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা থাকলেই যে ভোটের মাঠে সমর্থন মিলবে, তার প্রমাণ রাজস্থানের ওমপ্রকাশ বিষ্ণোই। তিনটি প্ল্যাটফর্মে ২১ লাখ অনুসারী থাকলেও সরপঞ্চ নির্বাচনে পেয়েছেন মাত্র ৩৩ ভোট।
২১ লাখ ফলোয়ার, নির্বাচনে পেলেন মাত্র ৩৩ ভোট
আরও পড়ুন
দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত
ট্রাম্পের ভয়ংকর ইঙ্গিত, আবারও ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের শঙ্কা
মেলানিয়া ট্রাম্পের উদ্যোগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি, জানাল হোয়াইট হাউস
যুক্তরাষ্ট্র-ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি পুতিন