ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

জামিনে বেরিয়ে ৬ জনকে হত্যা করলেন ধর্ষণ মামলার আসামি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০১:০৩ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায় ধর্ষণ মামলায় জামিনে মুক্ত এক ব্যক্তি অভিযোগকারী কিশোরী, তার মা ও দাদিসহ ছয়জনকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহতদের মধ্যে রয়েছেন অভিযুক্তের নিজের স্ত্রী ও দুই শিশুসন্তানও।

শুক্রবার (১০ জুলাই) রাতে শাবাদ শহর ও পাশের একটি গ্রামে ধারাবাহিকভাবে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ৩৫ বছর বয়সী ওই কৃষক শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নিজের গ্রাম থেকে প্রায় ছয় কিলোমিটার দূরের শাবাদে যান। সেখানে তিনি ওই ১৬ বছর বয়সী কিশোরীর বাড়িতে গিয়ে দরজা খুলতেই কিশোরীর ৪২ বছর বয়সী মাকে ছুরি দিয়ে হত্যা করেন। পরে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় কিশোরীর ৬০ বছর বয়সী দাদিকেও হত্যা করেন। এরপর কিশোরীকে জোরপূর্বক নিজের গাড়িতে তুলে নিয়ে যান। এরপর নিজ গ্রামের একটি লেকের পাশে নিয়ে কিশোরীকে ছুরিকাঘাতে হত্যা করে তার মরদেহ ফেলে যান অভিযুক্ত।

পুলিশের ভাষ্য, বাড়িতে থাকা কিশোরীর ২০ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী বোনকে তিনি কোনো ক্ষতি করেননি।

পুলিশের তথ্য অনুযায়ী, রাত ১১টা ২১ মিনিটে তিনি নিজ বাড়িতে ফিরে মাত্র ছয় মিনিটের মধ্যে ঘুমন্ত অবস্থায় তার ৩১ বছর বয়সী স্ত্রী এবং চার বছর ও ১৮ মাস বয়সী দুই ছেলের গলা কেটে হত্যা করেন। পরে তিনি একটি গাড়ি নিয়ে পালিয়ে যান।

আরও পড়ুন

হত্যাকাণ্ডের পর অভিযুক্ত নিজের বাবাকে ফোন করে পুরো ঘটনার কথা জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ জানায়, গত মে মাসে ওই কিশোরীর পরিবার অভিযুক্তের বিরুদ্ধে কিশোরীকে অনুসরণ (স্টকিং) করার অভিযোগে পকসো (Protection of Children from Sexual Offences) আইনে মামলা করে। এরপর তিনি আত্মগোপনে চলে যান এবং জুন মাসে শাবাদের একটি স্থানীয় আদালতে আগাম জামিনের আবেদন করেন।

আদালত তার আবেদন মঞ্জুর করে ব্যক্তিগত বন্ডে মুক্তির নির্দেশ দেয়। কারণ, মামলায় আনা অভিযোগে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান ছিল।

ফিউচার সিটি পুলিশের কমিশনার তরুণ জোশি বলেন, অভিযুক্ত বর্তমানে পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। কী কারণে তিনি অভিযোগকারী কিশোরী, তার পরিবারের সদস্য এবং নিজের পরিবারকে হত্যা করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তরুণীদের সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো 
সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে তরুণীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করতে নতুন উদ্যোগ নিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো।
তরুণীদের সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো 
ইয়েমেনে এবার প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ল ৫ ক্ষেপণাস্ত্র, বেঁচে গেলেন প্রধানমন্ত্রী
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে প্রেসিডেন্টের প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়ে আঘাত হেনেছে হুতি বিদ্রোহীরা।
ইয়েমেনে এবার প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ল ৫ ক্ষেপণাস্ত্র, বেঁচে গেলেন প্রধানমন্ত্রী
বিশ্ববাজারে আবারও কমল তেলের দাম
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেও বিশ্ববাজারে শুক্রবার সকালে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে।
বিশ্ববাজারে আবারও কমল তেলের দাম
যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে বন্দুক হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষক রয়েছেন।
যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪
হরমুজ প্রণালিতে ভাসছে আইফোন ও দামি পারফিউম!
হরমুজ প্রণালিতে পণ্যবাহী একটি জাহাজ ডুবে যাওয়ার পর সাগরের পানিতে ভাসতে দেখা গেছে আইফোনের বাক্স ও দামি পারফিউমের বোতল। জাহাজটি নৌমাইনের আঘাতে ডুবেছে বলে দাবি করেছে ইরান। এ ঘটনায় সাগরে ছড়িয়ে পড়া পণ্য সংগ্রহের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাগরের পানিতে ভাসছে আইফোনের বাক্স ও পারফিউমের বোতল। ছোট নৌকায় থাকা কয়েকজনকে এসব পণ্য সংগ্রহ করতেও দেখা যায়। সামুদ্রিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বুধবার একটি ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়। পরে এটি ডুবে যায়। সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি জানিয়েছে, জাহাজটির ২১ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে প্রায় ২ হাজার ৫০০টি কনটেইনার ছিল। এসব কনটেইনারে আইফোন ও দামি পারফিউমসহ বিভিন্ন পণ্য পরিবহন করা হচ্ছিল। জাহাজডুবির পর পণ্যগুলো সাগরে ছড়িয়ে পড়ে। পরে সেগুলো সংগ্রহ করতে ছোট ছোট নৌকাকে ঘটনাস্থলে যেতে দেখা যায়। এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় নৌমাইনে আঘাত লেগে জাহাজটি ডুবে যায়।  তবে সামুদ্রিক কর্মকর্তাদের ভাষ্য, জাহাজটিতে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর আঘাত লেগেছিল। ফলে জাহাজডুবির প্রকৃত কারণ নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। সূত্র: ইন্ডিয়া টুডে আরটিভি/এসআর  
হরমুজ প্রণালিতে ভাসছে আইফোন ও দামি পারফিউম!
আরও পড়ুন
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
ভারতে অসুস্থ মেয়েকে হ্রদে ফেলে পালাল মা, অতঃপর...
পারিবারিক বিরোধে নারীকে কুপিয়ে হত্যা
মাদক ও জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা