ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

রণক্ষেত্র দিল্লি

ব্যারিকেড ভেঙে সংসদের কাছে ‘তেলাপোকারা’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৫:১৮ পিএম
সিজেপি-র অভিযান ঘিরে রণক্ষেত্র ভারতের রাজধানী। ছবি: সংগৃহীত

পুলিশের মুহুর্মুহু লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল উপেক্ষা করেই সব ব্যারিকেড ভেঙে ভারতের সংসদ ভবনের মূল ফটকের কাছাকাছি পৌঁছে গেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকারীরা।

সোমবার (২০ জুলাই) দেশটির সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে ‘তেলাপোকাদের’ এই আকস্মিক ও বিশাল মিছিল রুখতে ব্যর্থ হয় দিল্লি পুলিশ। আন্দোলনকারীরা সংসদের একদম কাছে চলে আসায় নিরাপত্তার স্বার্থে ভবনের প্রধান ফটক তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়।

আজ সংসদ ভবনের ভেতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ও বিভিন্ন দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এমন স্পর্শকাতর সময়ে সিজেপির সংসদ অভিযান রুখতে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল দিল্লি পুলিশ। মিছিলটি সংসদ ভবনের দিকে যাওয়ার পথে শ্রমশক্তি ভবনের কাছে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। মিছিল ছত্রভঙ্গ করতে লাঠি ও ব্যাটন ব্যবহারের পাশাপাশি উপর্যুপরি কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়। তবে তীব্র পুলিশি অ্যাকশনের মুখেও দমে না গিয়ে ব্যারিকেড ভেঙে সংসদের দিকে এগিয়ে যান বিক্ষোভকারীরা।

আরও পড়ুন

সংঘর্ষের একপর্যায়ে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ বেশ কয়েকজন শীর্ষ বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। তাদের জোরপূর্বক বাসে চাপিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সিজেপি নেতৃত্বের অভিযোগ, তাদের সম্পূর্ণ শান্তিপূর্ণ ও ন্যায়সংগত আন্দোলনে অত্যন্ত দমনমূলক আচরণ করেছে পুলিশ। উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব রাজনৈতিক দলের সংসদ সদস্যদের প্রতি এই আন্দোলনের পাশে দাঁড়ানোর জোর আহ্বান জানিয়েছে সিজেপি।

এর আগে সকালে সিজেপির এই সংসদ অভিযান কর্মসূচিতে সশরীরে শামিল হয়েছিলেন সমাজবাদী পার্টির (এসপি) সংসদ সদস্য তথা অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব। সমাজবাদী পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অন্দোলনস্থল থেকে ডিম্পল যাদব এবং দলের অন্য নেতা-কর্মীদেরও অন্যায়ভাবে আটক করেছে দিল্লি পুলিশ। মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক নাম নিয়ে গড়ে ওঠা এই দলটির ব্যারিকেড ভাঙার ঘটনাকে কেন্দ্র করে সংসদ ভবনের আশপাশের এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন জায়গার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্থ্যকর খাবার কিনতে পারে। এসব জায়গার মধ্যে রয়েছে স্ন্যাকসের দোকান, সুপারমার্কেট ও মিষ্টি বিক্রির বিশেষায়িত দোকান। 
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
আরও পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন ৯ নভেম্বর
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের
গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়ম ঠেকাতে ৩ বছরের ওয়ারেন্টির সুপারিশ