ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এবার ভারতের মহাকাশ সংস্থায় পদত্যাগের হিড়িক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৬:৪৭ পিএম
বিশ্বের প্রথম দেশ হিসাবে ভারতের চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল ২০২৩ সালে। ছবি: সংগৃহীত

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয় বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের চাকরি ছাড়ার প্রবণতা আশঙ্কাজনক রূপ নিয়েছে। সম্প্রতি একসঙ্গে শতাধিক অভিজ্ঞ কর্মী পদত্যাগ করায় দেশের শীর্ষস্থানীয় এই গবেষণা প্রতিষ্ঠানটি বড় ধরনের কর্মীসংকটে পড়েছে।

জার্মানির গণমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানান যায়।

কেন্দ্রীয় সরকারের মহাকাশ বিষয়ক দপ্তরের তথ্য অনুযায়ী, ইসরোয় বর্তমানে ২০ হাজারের বেশি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত আছেন ১৫ হাজারেরও কম কর্মী। অর্থাৎ প্রায় সাড়ে পাঁচ হাজার পদ শূন্য পড়ে রয়েছে, যা মোট পদের এক-চতুর্থাংশের চেয়েও বেশি। গগনযান মিশনের মতো অতি গুরুত্বপূর্ণ প্রকল্পের লঞ্চ ভেহিকল ডিরেক্টর ভিক্টর জোসেফ টি গত ফেব্রুয়ারি মাসে পদত্যাগ করার পর এই সংকট আরও প্রকাশ্যে আসে।

আরও পড়ুন

বিশেষজ্ঞদের মতে, এই গণ-পদত্যাগের প্রধান কারণ ভারতের বেসরকারি মহাকাশ শিল্পের অভাবনীয় ও দ্রুত বিস্তার। ২০২০ সালে মহাকাশ খাতকে বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার পর থেকে দেশে স্টার্টআপের সংখ্যা দ্রুত বাড়ছে। ২০১৪ সালে যেখানে মাত্র একটি মহাকাশ স্টার্টআপ ছিল, ২০২৫ সালের মধ্যে তা ৪০০ ছাড়িয়ে গেছে। স্কাইরুট অ্যারোস্পেস, অগ্নিকুল কসমসের মতো উদীয়মান কোম্পানিগুলো বিপুল বিদেশি বিনিয়োগ পাওয়ায় বিজ্ঞানীদের আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধা দিতে পারছে। ইসরোর একজন নবাগত বিজ্ঞানী যেখানে বছরে ১০-১২ লাখ টাকা পান এবং খোদ চেয়ারম্যানের বেতন যেখানে প্রায় ৩০ লাখ টাকা, সেখানে বেসরকারি প্রতিষ্ঠানগুলো চার থেকে পাঁচ গুণ বেশি বেতনের প্রস্তাব দিচ্ছে। ফলে তরুণ ও অভিজ্ঞ গবেষকেরা দলে দলে সরকারি চাকরি ছেড়ে করপোরেট দুনিয়ায় ঝুঁকছেন।

বেতনের পাশাপাশি ইসরোর অভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতা এবং সাম্প্রতিক কিছু ব্যর্থতাও বিজ্ঞানীদের মোহভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছে। গগনযান বা মঙ্গলযান-২-এর মতো মেগা প্রকল্পগুলোর সময়সীমা বারবার পিছিয়ে যাওয়ায় কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এছাড়া গত এক বছরে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের পর পর দুটি মিশন ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানের সামগ্রিক মনোবল ভেঙে পড়েছে। তরুণ বিজ্ঞানীরা এখন সরকারি চাকরির ধরাবাঁধা নিরাপত্তার চেয়ে বেসরকারি খাতের চ্যালেঞ্জিং পরিবেশকে বেশি পছন্দ করছেন।

এদিকে, এই কর্মীসংকট ঠেকাতে মহাকাশ দপ্তর গত ১৪ জুলাই একটি কড়া নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ প্রকল্পে যুক্ত গ্রুপ-এ বিজ্ঞানীদের পদত্যাগ বা স্বেচ্ছাবসরের আবেদন এখন আর সহজে গ্রহণ করা হবে না। তবে ইসরোর সাবেক চেয়ারম্যান সি মাধবন নায়ার মনে করেন, শুধু নিয়ম চাপিয়ে মেধাবীদের ধরে রাখা যাবে না। এর জন্য আর্থিক প্রণোদনা ও কাজের স্বীকৃতি নিশ্চিত করা প্রয়োজন। সাবেক বিজ্ঞানী তপন মিশ্রও মনে করেন, কর্মীদের মনের ভেতর থেকে প্রতিষ্ঠানের জন্য কাজ করার গৌরব ও অহমিকা হারিয়ে যাচ্ছে, যা ফিরিয়ে আনা জরুরি।

সরকারি এই সংকটের সমান্তরালে দেশের বেসরকারি মহাকাশ খাত কিন্তু বড় মাইলফলক স্পর্শ করেছে। শ্রীহরিকোটা থেকে বেসরকারি উদ্যোগে তৈরি প্রথম রকেট বিক্রম-১ সফলভাবে উৎক্ষেপণ করেছে স্কাইরুট অ্যারোস্পেস। এই কোম্পানির প্রতিষ্ঠাতা পবনকুমার চন্দনা ও নাগাভারত ডাকা দুজনেই ইসরোর সাবেক বিজ্ঞানী। এমনকি ইসরোর সদ্য সাবেক চেয়ারম্যান এস সোমনাথও সম্প্রতি অগ্নিকুল কসমস নামের একটি স্টার্টআপের বোর্ডে যোগ দিয়েছেন। বিশেষজ্ঞরা এই পরিবর্তনকে ভারতীয় মহাকাশ গবেষণার নতুন যুগের সূচনা হিসেবে দেখলেও, ইসরোর মতো জাতীয় প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
ইয়েমেনের রাজধানী সানায় টানা দ্বিতীয়দিনের মতো বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সেখানকার একটি তেল স্থাপনায় হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বধীন জোট। এরপর হুথিরা পাল্টা হামলা চালায়।
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আরও পড়ুন
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান