ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

মহাকাশে নতুন যাত্রা, চার নভোচারীকে পাঠাচ্ছে নাসা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০১:২৯ পিএম
মহাকাশে নতুন যাত্রা, চার নভোচারীকে পাঠাচ্ছে নাসা । ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে নতুন চার সদস্যের দল পাঠাতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এ উপলক্ষে আগামী ৩ আগস্ট দুটি সংবাদ সম্মেলনের আয়োজন করবে সংস্থাটি। খবর নাসা।

সংবাদ সম্মেলনে আসন্ন অভিযানের সার্বিক প্রস্তুতি, লক্ষ্য এবং মহাকাশযাত্রার বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। একই সঙ্গে অভিযানে অংশ নেওয়া চার নভোচারী নিজেদের প্রশিক্ষণ ও প্রস্তুতির বিষয়ে কথা বলবেন। এটি মহাকাশে রওনা হওয়ার আগে তাদের শেষ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।

এই অভিযানে অংশ নিচ্ছেন মার্কিন নভোচারী জেসিকা ওয়াটকিনস ও লুক ডিলানি, কানাডার নভোচারী জশুয়া কুটরিক এবং রাশিয়ার মহাকাশচারী সের্গেই তেতেরিয়াতনিকভ।

আরও পড়ুন

আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের আগে নয়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে। মহাকাশযানটি বহন করবে একটি শক্তিশালী রকেট।

জেসিকা ওয়াটকিনসের এটি হবে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে দ্বিতীয় অভিযান। এর আগে তিনি ২০২২ সালে ১৭০ দিন মহাকাশে কাটিয়েছিলেন। এবার তিনি প্রথম মার্কিন নভোচারী হিসেবে একই ধরনের মহাকাশযানে দ্বিতীয়বার মহাকাশে যাচ্ছেন।

অন্যদিকে লুক ডিলানি, জশুয়া কুটরিক এবং সের্গেই তেতেরিয়াতনিকভ—এই তিনজনেরই এটি প্রথম মহাকাশযাত্রা। তিনজনই নিজ নিজ দেশের সামরিক ও প্রকৌশল খাতে দীর্ঘ অভিজ্ঞতা অর্জনের পর নভোচারী হিসেবে নির্বাচিত হয়েছেন।

নাসা জানিয়েছে, অভিযানের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে কর্মরত সদস্যদের নিয়মিত দায়িত্ব পরিবর্তনের কাজ সম্পন্ন হবে। পাশাপাশি সেখানে চলমান বৈজ্ঞানিক গবেষণা ও বিভিন্ন পরীক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট
সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ পদত্যাগ করেছেন। এক বছরের বেশি সময় ধরে ছাত্রদের নেতৃত্বে আন্দোলন চলছিল।
ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট
পাঁচ বছর বয়সেই যোগব্যায়ামের প্রশিক্ষক, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ফিনিক্স
যুক্তরাষ্ট্রের হিউস্টনের পাঁচ বছর বয়সী শিশু ফিনিক্স জিসেল হিকস যোগব্যায়ামের প্রশিক্ষক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। মাত্র ৫ বছর ৩৩৭ দিন বয়সে ২০০ ঘণ্টার প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন করে সবচেয়ে কম বয়সী নারী যোগব্যায়াম প্রশিক্ষক হওয়ার স্বীকৃতি অর্জন করেছে সে।
পাঁচ বছর বয়সেই যোগব্যায়ামের প্রশিক্ষক, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ফিনিক্স
মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী আর নেই। শতবর্ষ বয়সে তিনি মারা গেছেন।
মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন
খাবারে ‘চাটনি দেওয়া নিয়ে’ দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি
ভারতের উত্তর প্রদেশের হাপুর শহরে রুটি পাকোড়ার সঙ্গে সবুজ চাটনির বদলে তেঁতুলের চাটনি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।
খাবারে ‘চাটনি দেওয়া নিয়ে’ দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি
যুক্তরাষ্ট্রে নর-ইস্টার ঝড়ে বিদ্যুৎহীন লক্ষাধিক গ্রাহক, বাতিল ৫ শতাধিক ফ্লাইট
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে তাণ্ডব চালিয়েছে অসময়ের শক্তিশালী ‘নর-ইস্টার’ ঝড়। তীব্র বাতাস, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসে বিপর্যস্ত হয়ে পড়েছে নিউ ইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়াসহ উপকূলীয় বিভিন্ন এলাকা। ঝড়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন এক লাখেরও বেশি গ্রাহক। ব্যাহত হয়েছে বিমান চলাচলও। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের প্রভাবে দেশজুড়ে পাঁচ শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া প্রায় ছয় হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে ফ্লাইটঅ্যাওয়ার। ঝড়ের তাণ্ডবে প্রায় এক লাখ ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎ সংযোগ হারান। নিউ ইয়র্ক সিটিতে পার্কিং লট দিয়ে হাঁটার সময় গাছ ভেঙে মাথায় পড়ে এক আবাসন কর্তৃপক্ষের কর্মী নিহত হন বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, পূর্ব উপকূলে কয়েক দিন তাণ্ডব চালানোর পর ঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে আসছে। নিউ ইয়র্কের মন্তক পয়েন্টে ঘণ্টায় সর্বোচ্চ ৮১ মাইল বেগে বাতাস রেকর্ড করা হয়। পরে বাতাসের গতি কমে ঘণ্টায় প্রায় ৪৫ মাইলে নেমে আসে। ঝড়ের প্রভাবে উত্তর ক্যারোলিনার উপকূলীয় হাইওয়ে ১২-এর একটি অংশ ধসে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। জলোচ্ছ্বাস ও প্রবল ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সড়ক ও অবকাঠামো। অনেক এলাকায় রাস্তায় পানি জমে যাওয়ায় বাসিন্দাদের কায়াক ব্যবহার করে চলাচল করতে দেখা গেছে। সাধারণত বছরের শেষভাগ থেকে বসন্তকাল পর্যন্ত ‘নর-ইস্টার’ ঝড়ের প্রবণতা বেশি দেখা যায়। তবে এবার মৌসুমের আগেই শক্তিশালী এই ঝড় আঘাত হানায় পূর্ব উপকূলে ব্যাপক দুর্ভোগ তৈরি হয়েছে। কানাডা থেকে আসা শীতল আর্কটিক বাতাস এবং আটলান্টিকের তুলনামূলক উষ্ণ বাতাসের সংঘাতে এ ধরনের শক্তিশালী ঝড়ের সৃষ্টি হয়। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড আরটিভি/এসকে
যুক্তরাষ্ট্রে নর-ইস্টার ঝড়ে বিদ্যুৎহীন লক্ষাধিক গ্রাহক, বাতিল ৫ শতাধিক ফ্লাইট
আরও পড়ুন
মরুভূমিতে বিরল তুষারপাত, স্যাটেলাইটে ধরা পড়ল সাদা চাদরের দৃশ্য
যুক্তরাষ্ট্রে তৈরি হচ্ছে নতুন মহাকাশ একাডেমি
নাসাসহ যুক্তরাষ্ট্রের সংবেদনশীল বিভিন্ন সংস্থায় চীনা হ্যাকারদের হানা!
নতুন আইনে নাসাউ কাউন্টির সঙ্গে অভিবাসন সংস্থার চুক্তি বাতিল