ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

দিল্লিতে ফের ইন্টারনেট বন্ধ, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৮:৪১ এএম
দিল্লিতে ফের ইন্টারনেট বন্ধ করলো মোদী প্রশাসন, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ  ছবি: সংগৃহীত

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান আন্দোলন ঘিরে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যন্তর মন্তরের মূল বিক্ষোভস্থল শান্ত থাকলেও সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ মার্গে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। পরে বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং কয়েকজন পুলিশ সদস্যকে ধাওয়া দেয়।

দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, সংঘর্ষে দুই সহকারী পুলিশ কমিশনার, একজন পরিদর্শক, একজন প্রধান কনস্টেবল এবং একজন কনস্টেবলসহ মোট পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশের দাবি, সংসদ মার্গের পার্ক হোটেল এলাকার কাছে বিক্ষোভকারীদের একাংশ উচ্ছৃঙ্খল আচরণ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে একজন পুলিশ সদস্যকে ধাওয়া দিয়ে মারধরের ঘটনাও ঘটে।

আরও পড়ুন

পরিস্থিতি শান্ত করতে আন্দোলনের স্বেচ্ছাসেবকদের এগিয়ে আনে পুলিশ। তারা বিক্ষোভকারীদের শান্ত থাকার এবং ইটপাটকেল নিক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান। স্বেচ্ছাসেবকদের ভাষ্য, এমন ঘটনা আন্দোলনের উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এ সময় লাউডস্পিকার লাগানো একটি পুলিশ বাসে একজন স্বেচ্ছাসেবককে দাঁড় করিয়ে সংসদ মার্গ এলাকায় ঘোরানো হয়। তিনি মাইকে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত যন্তর মন্তরের দেড় কিলোমিটার এলাকার মধ্যে ইন্টারনেট সেবা সাময়িকভাবে স্থগিত রাখতে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিষাক্ত বাতাসে বিপর্যস্ত পাকিস্তান
পাকিস্তানের লাহোরে ভয়াবহ বায়ুদূষণ কমাতে ধান কাটার পর জমিতে পড়ে থাকা খড় পোড়ানো বন্ধে বিশেষ অভিযান শুরু করেছে পাঞ্জাব সরকার।
বিষাক্ত বাতাসে বিপর্যস্ত পাকিস্তান
ভুয়া আদালতের আদেশে ওয়েবসাইট বন্ধ, কর্মকর্তাকে তলব মোদির
ভুয়া আদালতের আদেশের ভিত্তিতে ১০০টির বেশি ওয়েবসাইট বন্ধের ঘটনায় টেলিযোগাযোগ বিভাগের সচিবকে তলব করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 
ভুয়া আদালতের আদেশে ওয়েবসাইট বন্ধ, কর্মকর্তাকে তলব মোদির
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়টি তুলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
হাম নিয়ে নতুন উদ্বেগ
টানা সংক্রমণ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় হামমুক্ত দেশের মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র।
হাম নিয়ে নতুন উদ্বেগ
তদন্তের মুখে সাবেক সিআইএ প্রধানের ছেলে
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক প্রধান জন ব্রেনানের ছেলে কাইল ব্রেনানের বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নমূলক ছবি সংরক্ষণ ও পরিবহনের অভিযোগে মামলা হয়েছে।
তদন্তের মুখে সাবেক সিআইএ প্রধানের ছেলে
আরও পড়ুন
গোপালগঞ্জে একই স্থানে পর পর ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাসের খবর কী
পুলিশের আরও ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে
পুলিশ কর্মকর্তাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফোন, আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি