ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

‘চোখের বদলে চোখ’ তুলে নেওয়ার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

ইরানের ভূখণ্ডে যেকোনো ধরনের সামরিক আক্রমণের জবাবে অত্যন্ত কঠোর ও শক্তিশালী পদক্ষেপ নেওয়া হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিশেষ বার্তায় তিনি ইরানের এই প্রতিরোধ নীতির কথা পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিরক্ষা নীতি একেবারেই পরিষ্কার—চোখের বদলে চোখ।’ অবকাঠামোসহ ইরানের ওপর পরিচালিত যেকোনো ধরনের আগ্রাসন ওয়াশিংটন বা অন্য যেকোনো পক্ষের জন্য একটি শক্তিশালী ও নির্ণায়ক প্রতিক্রিয়া ডেকে আনবে বলে তিনি দৃঢ়ভাবে জানান।

একই সঙ্গে আব্বাস আরাগচি সতর্ক করে দেন, যেসব পক্ষ এ ধরনের বিমান বা সামরিক হামলায় সাহায্য বা সমর্থন জোগাবে, তারাও তেহরানের সামরিক বাহিনীর জন্য ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে গণ্য হবে।

সূত্র: মিডল ইস্ট আই

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার ইসরায়েলের সাহায্য চাইছে সৌদি
সাহায্য চেয়ে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি আরব। আর এতে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। 
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার ইসরায়েলের সাহায্য চাইছে সৌদি
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রথমবারের মতো এক লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, বর্তমানে জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা এক লাখ ৭ হাজার ৬৭৭ জন।
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
বিমানে শিশুকে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছিলেন এক মা। একপর্যায়ে তার কোলে থাকা শিশু পিছলে পড়তে শুরু করলে দ্রুত এগিয়ে এসে শিশুটিকে ধরে ফেলেন বিমানবালা মনিক হ্যারিস।
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
বয়স মাত্র ৩১ বছর। এরই মধ্যে হার্ভার্ড, ইয়েল, অক্সফোর্ড, স্ট্যানফোর্ডসহ বিশ্বের নামী বিশ্ববিদ্যালয় থেকে ১২টি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন নিউজিল্যান্ডের উদ্যোক্তা জেমি বিটন।
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে ভয় না পেয়ে বরং এর সঙ্গে মানিয়ে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
আরও পড়ুন
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু বিমান ধ্বংস
১১ মাসের সন্তান নিয়ে উধাও বাবা, ১০ হাজার টাকার জন্য বিক্রির হুমকি
হরমুজে মার্কিন যুদ্ধজাহাজ ঢুকলেই হামলার হুঁশিয়ারি
সৌদির সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হুতির