ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

স্পাইডার-ম্যান সাজে ফিরছিলেন, পথেই হয়ে উঠলেন বাস্তবের সুপারহিরো

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০২:০০ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যের জোনসবোরো শহরের একটি অত্যন্ত ব্যস্ত ছয় লেনের রাস্তা। সেখানে হুইলচেয়ারে থাকা একজন ব্যক্তি সড়ক পার হতে গিয়ে প্রচণ্ড বিপাকে পড়েছিলেন। ঠিক তখনই অবিশ্বাস্য ও অনাকাঙ্ক্ষিতভাবে এক সুপারহিরো এলেন সাহায্যের জন্য-লাল রঙের একটি জিপ গাড়ি ট্রাফিক সিগনালে থামতেই ভেতর থেকে লাফিয়ে নামলেন স্বয়ং ‘স্পাইডার-ম্যান’!

স্পাইডার-ম্যানের পোশাকে থাকা ২০ বছর বয়সী ওই তরুণের নাম ক্রিস্টোফার হেলেনথাল। তিনি স্থানীয় একটি ট্রাম্পোলিন পার্কে কাজ করেন, যেখানে একটি সুপারহিরো-থিমভিত্তিক ইভেন্ট শেষে তিনি নিজের গাড়িতে করে ফিরছিলেন। দুপুরবেলার ব্যস্ত ট্রাফিকে হুইলচেয়ারে থাকা লোকটিকে বিপদে পড়তে দেখেই তিনি ছুটে যান এবং বলেন, আমি আপনাকে সাহায্য করছি।

ট্রাফিক সিগন্যালের বাতি সবুজ হওয়া এবং সারি সারি গাড়ি চালু হওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগেই তিনি লোকটিকে নিরাপদে রাস্তা পার করে দেন।

অনাকাঙ্ক্ষিত এই মুহূর্তটি শহরের রাস্তার সিকিউরিটি ক্যামেরায় ধরা পড়ে। পরবর্তীতে স্থানীয় পুলিশ তাদের সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে লোকটিকে নিরাপদে রাস্তা পার হতে সাহায্য করার জন্য হেলেনথালকে ধন্যবাদ জানায়।

ভিডিওটি ফেসবুকে পোস্ট হওয়ার পরই ভাইরাল হয়ে যায় এবং হাজার হাজার লাইক পেতে থাকে। এক নেটিজেন কমেন্টে আফসোস করে লিখেছেন, সাহায্য করার পর একটি ঐতিহ্যবাহী স্পাইডি পোজ দেওয়ার সুযোগ হাতছাড়া হয়ে গেলো!

জোনসবোরো পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্র স্যালি স্মিথ বলেন, ডিপার্টমেন্টে আমার সাত বছরের কাজের অভিজ্ঞতায় আমি কখনও এমন ঘটনা দেখিনি। পুলিশ অবশ্য হুইলচেয়ারে থাকা ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি।

হেলেনথাল বলেন, আমার শরীরে তখন প্রচুর অ্যাড্রেনালিন রসায়ন বইছিল। দ্রুত ট্রাফিকের মধ্যে আমাকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছিল। শুধু ভাবছিলাম, আমি তো স্পাইডার-ম্যানের পোশাক পরে আছি, দৃশ্যটা দেখতে বেশ মজার হবে!

লোকটিকে নিরাপদে পৌঁছে দিয়ে তিনি দৌড়ে আবার নিজের গাড়িতে ফেরেন কারণ সিগন্যাল খুব দ্রুতই সবুজ হয়ে গিয়েছিল।

লেকে সিটির বাসিন্দা হেলেনথাল জানান, তিনি ছোটবেলা থেকেই স্পাইডার-ম্যানের ভক্ত। তিনি এমনকি প্রয়াত ক্যারেক্টার স্রষ্টা স্ট্যান লি-র সঙ্গে সাক্ষাৎ করার সুযোগও পেয়েছিলেন।

আরও পড়ুন

হেলেনথালের সহকর্মী ও আলটিমেট এয়ার ট্রাম্পোলিন পার্কের ম্যানেজার পাকি ম্যাগেল বলেন, সুপারহিরোর মুখোশ থাকা সত্ত্বেও তিনি হেলেনথালকে চিনতে পেরেছেন। তিনি বলেন, পোশাক পরে থাকা অবস্থায় এমন একটি কাজ করা পুরোপুরি ওর স্বভাবসুলভ।

সূত্র: এপি

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন।
কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪
ফ্লাইটের আগে মদ্যপ অবস্থায় এয়ার ইন্ডিয়ার পাইলট আটক
জুরিখ থেকে দিল্লিগামী ফ্লাইট পরিচালনার আগে মদ্যপ অবস্থায় থাকায় এয়ার ইন্ডিয়ার এক পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় ৬ সেপ্টেম্বরের জুরিখ-দিল্লি ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনতে হয়। সুইজারল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএকে (ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন) জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে। এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গেছে, জুরিখ বিমানবন্দরে ওই পাইলটের প্রাথমিক ব্রেথ অ্যানালাইজার পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপরই তাকে ফ্লাইট পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসা পরীক্ষার জন্য তাকে পাঠানো হয় এবং সাধারণ যাত্রী হিসেবে ভারতে ফেরত পাঠানো হয়। চূড়ান্ত মেডিকেল প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাইলটটি সাময়িক বরখাস্ত থাকবেন। তদন্তে অভিযোগের সত্যতা মিললে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। এয়ার ইন্ডিয়ার ক্রুদের মদ্যপান ও মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়ার সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর পাইলট ও ক্রুদের ওপর নজরদারি এবং পরীক্ষার ব্যবস্থা আরও কঠোর করার নির্দেশ দিয়েছে ডিজিসিএ। এর আগে চলতি বছরের জানুয়ারিতে কানাডার ভ্যাঙ্কুভার বিমানবন্দরে ভারতগামী ফ্লাইট পরিচালনার আগে মদের গন্ধ পাওয়ায় এয়ার ইন্ডিয়ার এক পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া সম্প্রতি মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়ায় আরেক পাইলটকে চাকরিচ্যুত করেছে এয়ার ইন্ডিয়া। গত বছরের জুনে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ দুর্ঘটনার পর পাইলটদের নিরাপত্তা বিধি ও পেশাগত আচরণ নিয়ে আরও কঠোর নজরদারি শুরু হয়েছে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা, সুরক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার বিধি লঙ্ঘনের ক্ষেত্রে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। দায়িত্ব পালনের আগে অ্যালকোহল বা নিষিদ্ধ মাদক গ্রহণের বিরুদ্ধে সব পাইলটকে কঠোরভাবে সতর্ক করেছে সংস্থাটির ফ্লাইট অপারেশন্স বিভাগ। আরটিভি/এসকে
ফ্লাইটের আগে মদ্যপ অবস্থায় এয়ার ইন্ডিয়ার পাইলট আটক
সেনেগালের উন্নয়নে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প নিয়ে হাজির সাদিও মানে
সেনেগালে ফুটবলের বাইরেও আলোচিত নাম সাদিও মানে। দেশের মানুষের প্রতি নিবেদন তাকে উচ্চ সম্মান প্রদান করেছেন। এবার আরও বড় চমক দেখালেন এই স্ট্রাইকার। সেনেগালের বাম্বালিতে ২৪৬ কোটি টাকার বিশাল কৃষি প্রকল্প নিয়ে হাজির হয়েছেন এই তারকা ফুটবলার। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে সেনেগালের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিএস । গণমাধ্যমের তথ্য অনুসারে, মানের উদ্যোগে ‘এসএম১০ অ্যাগ্রো’ নামে এই প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে ১১৭০ কোটি সিএফএ ফ্রাঁ, যা বাংলাদেশি মুদ্রায় ২৫০ কোটি টাকার সমান। গত ১৯ সেপ্টেম্বর নিজ গ্রাম বাম্বালিতে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেছেন সাদিও মানে। সেখানকার ৫০০ হেক্টর জমিতে গড়ে উঠবে আমের বাগান। লাগানো হবে প্রায় ৭৮ হাজার আমগাছ। এ ছাড়া থাকবে আম বাছাই, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের কারখানা, কৃষি প্রশিক্ষণকেন্দ্র এবং গবেষণা ও উন্নয়ন সুবিধা। প্রকল্পটি শুরুতে ১ হাজারের বেশি কর্মসংস্থান তৈরি করবে; দীর্ঘ মেয়াদে এই সংখ্যা আড়াই হাজারে পৌঁছানোর লক্ষ্য রয়েছে। নিজের এই উদ্যোগের উদ্দেশ্য নিয়ে মানে বলেছেন, আমি চাই আমাদের মাটির সম্পদ আমাদের কাছেই থাকুক। এই সম্পদ থেকে যে আয় হবে, তা সবার আগে আমাদের মানুষের উপকারে আসুক। তিনি আরও বলেন, এই প্রকল্প শুধু সংখ্যার বিষয় নয়। আমি চাই আমাদের অঞ্চলের তরুণ ও নারীরা এগিয়ে যাওয়ার সুযোগ পাক। এ কারণেই প্রকল্পের সঙ্গে একটি প্রশিক্ষণকেন্দ্র রাখা হয়েছে, যাতে আধুনিক কৃষিপদ্ধতি শেখানো যায়। এই প্রকল্প আপনাদের। আমি এটি আপনাদের হাতে তুলে দিচ্ছি। নিজেদের প্রকল্প মনে করে এটিকে এগিয়ে নিন। আপনারাই এটি পরিচালনা করবেন। এর আগে বাম্বালিতে স্কুল, মসজিদ, হাসপাতাল ও পেট্রোল স্টেশনসহ বিভিন্ন সামাজিক অবকাঠামোতে টাকা দিয়েছেন সাদিও মানে। এবার তার লক্ষ্য শুধু দান করা নয়, স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি কর্মসংস্থান সৃষ্টি করা ও অর্থনৈতিক সমৃদ্ধি আনা। আরটিভি/এসআর
সেনেগালের উন্নয়নে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প নিয়ে হাজির সাদিও মানে
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
কৃষি খাতের জরুরি প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বিদেশি শ্রমিকদের ভিসা আবেদনের দ্রুত নিষ্পত্তি করতে সম্মত হয়েছে অস্ট্রেলিয়া সরকার।
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট বাংলাদেশসহ ৭০ দেশের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ দিতে মঞ্চে ওঠার পরপরই বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা যৌথভাবে অধিবেশন কক্ষ ত্যাগ করে ওয়াকআউট করে।
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট বাংলাদেশসহ ৭০ দেশের
আরও পড়ুন
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল এক দেশ 
পরিবারের সদস্যকে যুক্তরাষ্ট্রে আনতে আয় কত লাগবে, জানাল ইউএসসিআইএস
কম সিজিপিএ নিয়েও যুক্তরাষ্ট্রে মাস্টার্সের সুযোগ
যুক্তরাষ্ট্রে ৭ শ্রেণির আবেদনকারীর জন্য লাগবে না ভিসা ফি