ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, নিহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১১:১২ পিএম
নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের : ছবি সংগৃহীত

কলম্বিয়ার পশ্চিমাঞ্চল ও পার্শ্ববর্তী কয়েকটি দেশে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪৭ জন নিহত ও বহু ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর সম্ভাব্য ঝুঁকি এড়াতে দুই দেশের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। খবর আল জাজিরার।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এবং কলম্বিয়ার ভূতাত্ত্বিক গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, সোমবার (১০ আগস্ট) দেশটির রাজধানী বোগোতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার পৌরসভার কাছে এই ভূমিকম্পটি আঘাত হানে। কলম্বিয়ার স্থানীয় সংস্থাটি প্রাথমিকপর্যায়ে ভূকম্পনের মাত্রা ৬.৬ বলে জানিয়েছিল।

ইউএসজিএস জানিয়েছে, ভূগর্ভের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ কেন্দ্র নিশ্চিত করেছে, এ ঘটনায় সুনামির কোনও আশঙ্কা নেই।

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ চোকোর গভর্নর নুবিয়া কর্ডোবা লিখেছেন, আমরা মাত্রই চোকো বিভাগে এক শক্তিশালী ভূমিকম্পের মুখোমুখি হয়েছি। আফটারশক নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। যদিও ভূমিকম্পের উৎপত্তিস্থল সান হোসে দেল পালমারের কাছে ছিল, তবে প্রাদেশিক রাজধানী কিবদোতেও কয়েকজন আহত হয়েছেন এবং বেশ কিছু ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ইতোমধ্যেই ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছি।

বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা জানান, ভূমিকম্পের সময় রাজধানী বোগোতায় আতঙ্কে লোকজন তড়িঘড়ি করে ভবন ছেড়ে খোলা রাস্তায় বেরিয়ে আসেন। পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমের ভিডিও ফুটেজে দেশটির অন্যান্য স্থানে বেশ কিছু ভবন ধসে পড়তে দেখা গেছে।

এর আগে গত জুনের শেষভাগে পার্শ্ববর্তী ভেনেজুয়েলায় দুটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল। শক্তিশালী ওই জোড়া ভূমিকম্পে ৬ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং শত শত ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু
মঙ্গল গ্রহে পানির প্রমাণ, নতুন রহস্য উন্মোচন
মঙ্গল গ্রহের ইতিহাস এবং সেখানে অতীতে পানির উপস্থিতির তথ্য জানতে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। এসব গবেষণা ফলাফল মঙ্গল গ্রহের নতুন নতুন তথ্য সামনে নিয়ে আসছে।
মঙ্গল গ্রহে পানির প্রমাণ, নতুন রহস্য উন্মোচন
অফিসের সব কর্মীকে ‘আইফোন ১৮’ উপহার দিলেন বস
কর্মীরা আনন্দের সঙ্গে প্যাকেট খুলতেই হতবাক হয়ে যান। দেখেন, প্যাকেটে আসলে চকলেট নয়, রয়েছে একেবারে নতুন ‘আইফোন ১৮’।
অফিসের সব কর্মীকে ‘আইফোন ১৮’ উপহার দিলেন বস
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
ব্যাপক বৃষ্টিপাত এবং মেঘলা আকাশের পর এই অস্বাভাবিক ঠান্ডা রাতের কারণে স্থানীয় বাসিন্দাদের মনে প্রশ্ন জেগেছে যে এ বছর কি তবে শীত আগেভাগে চলে আসছে।
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ২ অক্টোবর শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়েছিল সিজেপি।
ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির
আরও পড়ুন
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
‘রাফি নেই, তবে স্মৃতি অমলিন’, সড়কে নিহত যুবকের স্মরণে দোয়া ও মিলাদ
ধরলা সেতুতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২