ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

এয়ার ইন্ডিয়ার গাঁজাকাণ্ডে নড়েচড়ে বসেছে ভারত, পাইলটদের ডোপ টেস্ট বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১১:৪০ পিএম
ভারতের বিমান এয়ার ইন্ডিয়া। ছবি: সংগৃহীত

ভারতের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসসহ এই গ্রুপের সব পাইলটের জন্য মাদক পরীক্ষা বাধ্যতামূলক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে এয়ার ইন্ডিয়ার পাঠানো এক ই-মেইলে জানানো হয়, বিদ্যমান বিধিমালায় যেসব পদার্থ বা ওষুধ অনুমোদিত নয়, তা চিহ্নিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ই-মেইল বার্তার তথ্য অনুযায়ী, এয়ারলাইনসের গুরুগ্রাম কেন্দ্রে প্রশিক্ষণের পাশাপাশি এই পরীক্ষাগুলো সম্পন্ন করা হবে। তবে যেসব ফ্লাইট ইতিমধ্যে মাঝ আকাশে রয়েছে কিংবা যেসব পাইলট বর্তমানে দিল্লি-এনসিআরের বাইরে অবস্থান করছেন, তাদের গন্তব্য শহরের এয়ার ইন্ডিয়া কার্যালয়ে এই মাদক পরীক্ষা করা হবে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, নিয়ন্ত্রক সংস্থার বাধ্যবাধকতার বাইরে গিয়ে নেওয়া এই বিশেষ উদ্যোগ বিমান চলাচলের নিরাপত্তা ও পেশাদারত্বের সর্বোচ্চ মান বজায় রাখার ক্ষেত্রে তাদের দৃঢ় সংকল্পের বহিঃপ্রকাশ। পাশাপাশি এটি যাত্রী ও সাধারণ মানুষের মনে আস্থাও বাড়াবে। যদিও এ বিষয়ে এয়ার ইন্ডিয়া এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

আরও পড়ুন

সাম্প্রতিক সময়ে এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি ফ্লাইটে মাঝ আকাশে ঘটা একটি মারাত্মক দুর্ঘটনার মাত্র কয়েক দিন পরেই পাইলটদের মাদক পরীক্ষার এই কঠোর নির্দেশ এল। ওই দুর্ঘটনায় উড়োজাহাজটি হঠাৎ মাঝ আকাশে ৩০০ ফুট নিচে নেমে যায় এবং এতে অন্তত ২৪ জন যাত্রী আহত হন।

প্রাথমিকভাবে এই দুর্ঘটনার জন্য উড়োজাহাজের তীব্র ঝাঁকুনিকে দায়ী করা হলেও, কয়েকটি সূত্রের দাবি—দায়িত্বপ্রাপ্ত প্রধান পাইলটের ড্রাগ টেস্টের ফল গাঁজার ক্ষেত্রে পজিটিভ এসেছে। তবে এর পাশাপাশি দুর্ঘটনার ঠিক আগে এয়ারবাস এ৩২০ উড়োজাহাজটিতে হাইড্রোলিক ও নিয়ন্ত্রণব্যবস্থাজনিত ত্রুটি দেখা দেওয়ার বিষয়টিও সামনে এসেছে। বর্তমানে বিমান দুর্ঘটনাসংক্রান্ত তদন্ত ব্যুরো পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ববাজারে কমলো সোনার দাম
আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) সোনার দাম কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ মুদ্রানীতি আরও কঠোর করতে পারে এমন প্রত্যাশায় সোনার দামে চাপ তৈরি হয়েছে। তবে অপরিশোধিত তেলের দাম কমায় মূল্যবান ধাতুটির দরপতন সীমিত ছিল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্পট সোনার দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৮১ দশমিক ৯৮ ডলারে নেমে এসেছে। এদিকে, যুক্তরাষ্ট্রে ডিসেম্বর সরবরাহের সোনার ফিউচার দর প্রায় অপরিবর্তিত ছিল। প্রতি আউন্সের দাম ছিল ৪ হাজার ৩১৭ দশমিক ৫০ ডলার। বাজার বিশ্লেষকদের মতে, ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা তৈরি হলে সাধারণত সুদবিহীন সম্পদ হিসেবে সোনার আকর্ষণ কমে যায়। ফলে ফেডের কঠোর মুদ্রানীতির প্রত্যাশা সোনার ওপর চাপ সৃষ্টি করছে। তবে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় সোনার দামে কিছুটা ভারসাম্য তৈরি হয়েছে। এ কারণে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরনের ওঠানামা দেখা যায়নি। সূত্র: রয়টার্স আরটিভি/এসকে
বিশ্ববাজারে কমলো সোনার দাম
আইসক্রিমে পেরেক গিলে গুরুতর অসুস্থ নারী, পেলেন ১৪ মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ 
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আইসক্রিমের সঙ্গে পেরেক ও ধাতব টুকরো গিলে গুরুতর অসুস্থ হওয়া এক নারীকে
আইসক্রিমে পেরেক গিলে গুরুতর অসুস্থ নারী, পেলেন ১৪ মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ 
নিউইয়র্কের স্কুলে ডিপ্লোমা ছাড়াই চাকরির সুযোগ
নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ সামনে রেখে ‘স্কুল এইড’ পদে নিয়োগ চলছে।
নিউইয়র্কের স্কুলে ডিপ্লোমা ছাড়াই চাকরির সুযোগ
সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন, গাজীপুরের কালীগঞ্জের বাসিন্দা মো. আলমগীর ও মো. ফরহাদ।
সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত
গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন পরিবারের কারা, জানালো যুক্তরাষ্ট্র 
পরিবারের সম্পর্কের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু আত্মীয়কে যোগ্য হিসেবে বিবেচনা করা হয়।
গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন পরিবারের কারা, জানালো যুক্তরাষ্ট্র 
আরও পড়ুন
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ গেল ৯ জনের
কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত উবারচালক গ্রেপ্তার
রাস্তার মাঝখানে বাঘের ঘুম, আটকে রইল পর্যটকদের গাড়ি
সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ